Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল?

নিয়োগ পরীক্ষার ওএমআর শিট প্রকাশের নির্দেশ! ববিতার দাবি মানলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

দ্য ওয়াল ব্যুরো: ২০১৬ সালের একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষার উত্তরপত্র বা ওএমআর শিট প্রকাশের নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly)। আগামী ২১ জুলাইয়ের মধ্যে স্কুল সার্ভিস কমিশনকে (SSC) তালিকা প্র

নিয়োগ পরীক্ষার ওএমআর শিট প্রকাশের নির্দেশ! ববিতার দাবি মানলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

শেষ আপডেট: 7 July 2023 10:56

দ্য ওয়াল ব্যুরো: ২০১৬ সালের একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষার উত্তরপত্র বা ওএমআর শিট প্রকাশের নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly)। আগামী ২১ জুলাইয়ের মধ্যে স্কুল সার্ভিস কমিশনকে (SSC) তালিকা প্রকাশ করতে হবে জানিয়ে দিল হাইকোর্ট (Calcutta High Court)।

শিক্ষাক্ষেত্রে নিয়োগে দুর্নীতি হয়েছিল, এমন অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন ববিতা সরকার (Babita Sarkar)। রাজ্যে নিয়োগ দুর্নীতির খবর এই মামলার পরই প্রথম সামনে এসেছিল। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে দুর্নীতির তদন্ত শুরু করে সিবিআই। ta Sarkarএমনকী প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতার চাকরিও পেয়েছিলেন ববিতা সরকার। কিন্তু তারপর তাঁরও চাকরি ‘অবৈধ’ হিসেবে প্রমাণিত হওয়ায় বাতিল হয় ববিতার চাকরি।

বৃহস্পতিবার ববিতা ফের হাইকোর্টে নতুন করে মামলা করেন। তাঁর দাবি ছিল, ২০১৬ সালের একাদশ-দ্বাদশ শ্রেণির নিয়োগ পরীক্ষার মেধাতালিকা প্রকাশ করুক স্কুল সার্ভিস কমিশন। মেধাতালিকা সামনে এলেই জানা যাবে, কারা কীভাবে চাকরি পেয়েছেন। ওএমআর শিট বিকৃত করে যাঁরা চাকরি পেয়েছিলেন, তাঁদের চাকরি বাতিল হলে তিনি ফের চাকরি পেতে পারেন বলে আশাবাদী ববিতা।

শুক্রবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Justice Abhijit Ganguly) এজলাসেই ববিতার মামলার শুনানি হয়।

সেই শুনানিতে ববিতার আইনজীবী ফিরদৌস শামিম জানান, ২০১৬ সালে একাদশ-দ্বাদশ শ্রেণিতে সাড়ে ৫ হাজার জন চাকরি পেয়েছিলেন। পরে এই নিয়োগের তদন্তে সিবিআই জানিয়েছিল, ৯০৭টি উত্তরপত্র বা ওএমআর শিটে কারচুপি হয়েছে। তাঁদের মধ্যে অনেকেই চাকরি করছেন।

শুক্রবার আদালত জানায়, ২০১৬ সালের প্যানেলভুক্ত ও ওয়েটিং লিস্টে থাকা সব চাকরিপ্রার্থীদের ওএমআর শিট প্রকাশ করতে হবে কমিশনকে। তার জন্য সময়ও বেঁধে দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তবে এই ওএমআর শিট প্রকাশ পেলেও ববিতা চাকরি পাবেন কিনা তা এখনও স্পষ্ট নয়। পরবর্তী শুনানিতেই বিষয়টি স্পষ্ট হবে বলে মত আইনজীবীদের একাংশের।

হাইকোর্টে ধাক্কা শুভেন্দুর! নির্বাচনের দিন নিজের এলাকার বাইরে বেরোতে পারবেন না তিনি


```