Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল?

মাস্ক না পরায় অপহরণ, ছবি তুলে মহিলাকে ব্ল্যাকমেল-ধর্ষণ! অভিযুক্ত কনস্টেবল

দ্য ওয়াল ব্যুরো: করোনাকালে মাস্ক না পরায় আর্থিক জরিমানা সহ নানা ধরনের সাজা চালু আছে। কান ধরে ওঠবস, রামের নাম লেখা, মর্গে পা রাখা-এমনই সব শাস্তির বিধান দিচ্ছে পুলিশ। কিন্তু তা বলে মাস্ক না পরার শাস্তি কখনও ধর্ষণ হতে পারে? গুজরাতে সুরাতের উ

মাস্ক না পরায় অপহরণ, ছবি তুলে মহিলাকে ব্ল্যাকমেল-ধর্ষণ! অভিযুক্ত কনস্টেবল

শেষ আপডেট: 16 June 2021 11:18

দ্য ওয়াল ব্যুরো: করোনাকালে মাস্ক না পরায় আর্থিক জরিমানা সহ নানা ধরনের সাজা চালু আছে। কান ধরে ওঠবস, রামের নাম লেখা, মর্গে পা রাখা-এমনই সব শাস্তির বিধান দিচ্ছে পুলিশ। কিন্তু তা বলে মাস্ক না পরার শাস্তি কখনও ধর্ষণ হতে পারে? গুজরাতে সুরাতের উমরপাড়া থানার এক কনস্টেবলের বিরুদ্ধে মাস্ক না পরায় এক বিবাহিত মহিলাকে ভয় দেখিয়ে বারংবার ধর্ষণেরই  অভিযোগ উঠেছে। অভিযোগকারিণীর দাবি, ২০২০-র লকডাউনের সময় তিনি একদিন দুধ কিনতে পালসানায় বাড়ির বাইরে বেরিয়েছিলেন। মুখে মাস্ক ছিল না তাঁর। আচমকা ওই কনস্টেবল হাজির হন। থানায় নিয়ে যাওয়ার ভয় দেখিয়ে তাঁকে পালসানা থেকে অপহরণ করেন।  কিন্তু থানার পরিবর্তে তাঁকে নবসারি রোডে এক  জায়গায় নিয়ে গিয়ে বিবস্ত্র করে মারধর  করেন। তাঁর আপত্তিকর ছবি তোলেন, তাঁকে ধর্ষণও করেন। পরে ছবিগুলি কাজে লাগিয়ে ব্ল্যাকমেল করে তাঁকে একাধিকবার ধর্ষণ করেন ওই কনস্টেবল। তাঁর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের ভয় দেখান। তবে অভিযোগকারিণীর বিরুদ্ধে পাল্টা নালিশ তুলেছেন অভিযুক্ত কনস্টেবল নরেশ কাপাড়িয়ার স্ত্রী। তিনি বলেছেন, ধর্ষিতা বলে দাবি করা মহিলা ও তার স্বামী তাঁদের বাড়িতে চড়াও হয়ে জাতপাত তুলে গালিগালাজ করেছেন। তাঁর অভিযোগের ভিত্তিতে ওই দুজনের বিরুদ্ধে তফসিলি জাতি ও উপজাতি নির্যাতন রোধ আইনে মামলা  রুজু করা হয়েছে। এদিকে প্রাথমিক তদন্তে প্রকাশ, নরেশ আগে পালসানা থানায় নিযুক্ত ছিলেন। ধর্ষণের অভিযোগ আনা মহিলাদের সঙ্গে তাঁর হাতাহাতির ভিডিও ভাইরাল হওয়ার পর তাঁকে উমরপাড়া থানায় বদলি করা হয়। যদিও মামলার ব্যাপারে ওয়াকিবহাল জনৈক পুলিশ অফিসারের বক্তব্য, কনস্টেবল ও অভিযোগকারিণীর মধ্যে  আগে থেকে সম্পর্ক ছিল বলে মনে হয়। এখন বিবাদ, গন্ডগোল হওয়ায় উভয়েই পরস্পরের বিরুদ্ধে অভিযোগ এনেছেন।  


```