Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল?

ই-লার্নিং, ডিজিটাল মার্কেটিংয়ের পর ফের নতুন চমক, দুর্গাপুরে ডঃ বিসি রায় গ্রুপের হাত ধরল IEEE

দ্য ওয়াল ব্যুরো: ২০ বছর আগে যে পথ চলা শুরু হয়েছিল তা এখন অনেক পরিণত, অনেক বেশি পরিচিত। নতুনত্বে, ভাবনায় এবং তার বাস্তব প্রয়োগে ডঃ বিসি রায় গ্রুপ অব ইনস্টিটিউশনস বাংলার সফলতম ইঞ্জিনিয়ারিং কলেজগুলির তালিকার এক অনন্য নাম। ডিজিটাল মার্কেটিংয়ে ক

ই-লার্নিং, ডিজিটাল মার্কেটিংয়ের পর ফের নতুন চমক, দুর্গাপুরে ডঃ বিসি রায় গ্রুপের হাত ধরল IEEE

শেষ আপডেট: 18 April 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: ২০ বছর আগে যে পথ চলা শুরু হয়েছিল তা এখন অনেক পরিণত, অনেক বেশি পরিচিত। নতুনত্বে, ভাবনায় এবং তার বাস্তব প্রয়োগে ডঃ বিসি রায় গ্রুপ অব ইনস্টিটিউশনস বাংলার সফলতম ইঞ্জিনিয়ারিং কলেজগুলির তালিকার এক অনন্য নাম। ডিজিটাল মার্কেটিংয়ে কেমব্রিজ কলেজের সঙ্গে গাঁটছড়ায় নজির তো রেখেই ছিল, এ বার ইনস্টিটিউট অব ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার’স (আইইইই)-র সঙ্গে হাত মিলিয়ে নতুন করে শুরু হলো পথ চলা। ডঃ বিসি রায়ের গ্রুপের মুকুটে যে নতুন পালক যোগ হলো সেটা বলাই বাহুল্য। স্বাস্থ্য, শিক্ষা, কারিগরি বিদ্যায় বরাবরই সাফল্যের ছাপ রেখেছে ডঃ বিসি রায় গ্রুপ অব ইনস্টিটিউশনস। ইঞ্জিনিয়ারিং শাখা হোক বা ডঃ বিসি রায় অ্যাকাডেমি অব প্রফেসনাল কোর্সেস (এপিসি), ডঃ বিসি রায় ফার্মাসি কলেজের পাশাপাশি পলিটেকনিক কলেজ— ডঃ বিসি রায় গ্রুপের এই চারটি শাখাই নানা দিকে তাদের নজির তৈরি করেছে। কেমব্রিজ কলেজের মতো আইইইই এ বার বিসি রায় গ্রুপের সঙ্গে পথ চলতে প্রস্তুত। গত ৫ এপ্রিল একটি বিশেষ সেমিনারের মাধ্যমে আইইইই-র স্টুডেন্ট ব্রাঞ্চ খোলা হয় বিসি রায় কলেজে। হই হই করে কলেজের দুলাল মিত্র অডিটরিয়ামে এই সেমিনারের আনুষ্ঠানিক আয়োজন হয়। ইঞ্জিনিয়ারিং এবং গবেষণার জগতে আইইইই-র ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন অধ্যাপকরা। অধ্যাপক (ডঃ) ইতি সাহা মিশ্র, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিক্স ও টেলিকমিউনিকেশনের অধ্যাপক এবং আইইইই-র ভাইস প্রেসিডেন্ট, ডঃ বিসি রায় কলেজের ডিরেক্টর ডঃ পীযূষ পাল রায় এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক ডঃ সূপর্ণা কর চৌধুরী এই অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিলেন। নতুন ব্রাঞ্চের দায়িত্ব সামলানোর জন্য ছাত্রদের মধ্যে থেকে বেছে নেওয়া হয় কলেজের ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনের বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র সুহাম কবিরাজকে। ‘কগনিটিভ রেডিও ৫জি কমিউনিকেশন’ নিয়ে প্রয়োজনীয় তথ্য দেন আইইইই-র স্টুডেন্ট ব্রাঞ্চের অধ্যাপকরা। যাঁদের মধ্যে ছিলেন, সিএসই বিভাগের অধ্যাপক এবং স্টুডেন্ট ব্রাঞ্চের চেয়ারম্যান ডঃ চন্দন কোনার, আইইইই-র কাউন্সিলর, ইসিই-র অধ্যাপক ডঃ রাজীব বন্দ্যোপাধ্যায়, এইচওডি (ইসিই) ডঃ এনএন পাঠক, এইচওডি (ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিং) ও আইইইই-র উপদেষ্টা ডঃ সুশান্ত দত্ত। আরও পড়ুন: উপলক্ষ্য ডিজিটাল মার্কেটিং: দুর্গাপুরে ডঃ বিসি রায় গ্রুপের হাত ধরলো কেমব্রিজের কলেজ বিশ্বের অন্যতম বড় টেকনিক্যাল প্রফেশনাল আইইইই-র হেডকোয়ার্টার নিউ জার্সিতে। সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে এই সংস্থার অবদান অসামান্য। দেশে-বিদেশে ছাত্রছাত্রীদের প্রযুক্তিগত বিদ্যায় উৎসাহ যোগাতে নানা রকম সেমিনার, ওয়ার্কশপের আয়োজন করে আইইইই। এই সংস্থার সঙ্গে যুক্ত হওয়াটা শুধু সম্মানেরই নয়, কলেজের পড়ুয়াদের জন্য কারিগরি শিক্ষা ও প্রযুক্তিগত বিদ্যায় দক্ষতা লাভের চাবিকাঠিও বটে। ডঃ বিসি রায় গ্রুপ এ বার সেই পথেই আরও অনেকটা অগ্রসর হলো বলেই জানিয়েছেন কলেজ কর্তৃপক্ষেরা। অন্যদিকে, ডিজিটাল মার্কেটিংয়ের প্রসারে আরও এক ধাপ এগোল ডঃ বিসি রায় গ্রুপ। ওয়ার্কশপে অংশগ্রহণকারী ৭০ জনকে সার্টিফিকেট পাঠালো কেমব্রিজ কলেজ। গত ১৯ মার্চ কলেজ ক্যাম্পাসে এক দিনের ওয়ার্কশপ বা ‘সার্টিফিকেশন প্রোগ্রাম’ আয়োজিত হয়। মৌলানা আবুল কালাম আজাদ টেকনিক্যাল ইউনিভার্সিটি ও কেমব্রিজ মার্কেটিং কলেজের হাত ধরে ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যাপক-অধ্যাপিকাদের  তাই  ডিজিটাল মার্কেটিংয়ের খুঁটিনাটি জানাতেই এই নতুন উদ্যোগ নেয় ডঃ বিসি রায় গ্রুপ অব ইনস্টিটিউশনস। আধুনিকতার মিশেলে ডিজিটাল প্রযুক্তিকে কী ভাবে আন্তর্জাতিক স্তরে ব্যবহার করা হচ্ছে, তার প্রয়োজনীয়তাই বা কী, সব কিছুই বিশদে আলোচনা করা হয় এই ওয়ার্কশপে। মার্কেটিংয়ের অভিজ্ঞ ব্যক্তিরা এবং অধ্যাপকরা তাঁদের এই বিষয়ে প্রয়োজনীয় পাঠ দেন। কনসালটান্ট (ব্রিটেন) নন্দন সেনগুপ্ত এই ওয়ার্কশপে নিজের বক্তব্য রাখেন। ডঃ বিসি রায় কলেজের ডিরেক্টর পীযূষ পাল রায়, মৌলানা আবুল কালাম আজাদের তরফে ডঃ শিবময় দাসগুপ্ত ওয়ার্কশপে ডিজিটাল মার্কেটিংয়ের বিষয়ে নিজের ব্যাখ্যা রাখেন। তা ছাড়াও সে দিনের ওয়ার্কশপে উপস্থিত ছিলেন অধ্যাপক কমল হুসেন, অধ্যাপক বিশ্বজিত মণ্ডল, ডঃ সুনীতা দে, ডঃ ভাস্বতী রায়, অধ্যাপক অঙ্কিতা  সোম, জয়ৈত্রী সিকদার-সহ অনেকে। মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের ‘ন্যাশনাল প্রোগ্রাম অন টেকনোলজি এনহ্যান্সড লার্নিং’ (এনপিটিইএল) প্রকল্পে দুরন্ত ফল করে সম্প্রতি ‘এএএ’ র‍্যাঙ্কিংয়ে চলে এসেছে ডঃ বিসি রায় গ্রুপ। এনপিটিইএল প্রজেক্টে রাজ্যস্তরে বিসি রায়ের স্থান তৃতীয়, সর্বভারতীয় স্তরে তাদের র‍্যাঙ্ক ১০। ই-লার্নিংয়েও নতুন দিশা দেখাচ্ছে বিসি রায় কলেজ। টেক-ফেস্ট এবং গুগল-ক্লাউড নিয়ে পড়ুয়া-শিক্ষকদের ওয়ার্কশপও যথেষ্ট প্রশংসনীয়। আগামী দিনে আরও নতুন নতুন প্রকল্প ও উদ্যোগ নিয়ে আসতে চলেছে ডঃ বিসি রায় গ্রুপ। আরও পড়ুন: https://www.four.suk.1wp.in/news-west-bengal-dr-b-c-roy-engineering-college-durgapur-wins-aaa-in-nptel-project-success-ratings/

```