Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল?

উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ: নরেন্দ্রপুর থেকে প্রথম, মেধাতালিকায় রয়েছে ৮৭ জন

দ্য ওয়াল ব্যুরো: প্রকাশিত হল চলতি বছরের উচ্চমাধ্যমিকের রেজাল্ট (HS result 2023)। বুধবার উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে ফলাফল জানান। পরীক্ষার ৫৭ দিনের মাথায় এবারের ফল প্রকাশ করল সংসদ

উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ: নরেন্দ্রপুর থেকে প্রথম, মেধাতালিকায় রয়েছে ৮৭ জন

শেষ আপডেট: 24 May 2023 07:32

দ্য ওয়াল ব্যুরো: প্রকাশিত হল চলতি বছরের উচ্চমাধ্যমিকের রেজাল্ট (HS result 2023)। বুধবার উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে ফলাফল জানান। পরীক্ষার ৫৭ দিনের মাথায় এবারের ফল প্রকাশ করল সংসদ। এবার প্রথম দশে রয়েছে ৮৭ জন। যা আগেরবারের তুলনায় অনেক কম। এবার উচ্চমাধ্যমিকে প্রথম (first) হয়েছে শুভ্রাংশু সরদার। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র। প্রাপ্ত নম্বর ৪৯৬।

চলতি বছরে উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছে ৮ লাখ ২৪ হাজার ৮৯১ জন। তাদের মধ্যে পাশ করেছে ৭ লাখ ৩৭ হাজার ৮০৭ জন। পাশের হার ৮৯.২৫ শতাংশ। এবার মেয়েদের তুলনায় ছেলেদের পাশের হার বেশি। ছেলেদের পাশের হার ৯১ শতাংশের বেশি। আর মেয়েদের পাশের হার ৮৭.২৬ শতাংশ।

জেলাভিত্তিক এবারের পাশের হারে (৯৫.৭৫ শতাংশ) প্রথম পূর্ব মেদিনীপুর। এবার ৬০ শতাংশ ও তার বেশি নম্বর পেয়েছে ২ লাখ ৭৩ হাজার ৫৮০ জন। অর্থাৎ ৩৮.৬৮ শতাংশ। ৮০ শতাংশের বেশি নম্বর পেয়েছে ৫২ হাজার ৮৭৮ জন। অর্থাৎ ৬.৬৬ শতাংশ। ৬০টি বিষয়ে এবার পরীক্ষা নেওয়া হয়েছিল।

উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণদের শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি উত্তীর্ণদের আগামীদিনের জন্য সকলের সাফল্য কামনা করেছেন।

https://twitter.com/MamataOfficial/status/1661263625041092608?t=IEzr_4Nb_Cu_edaQY4HvjA&s=08

এ বছর ১৪ মার্চ পরীক্ষা শুরু হয়, শেষ হয় ২৭ মার্চ। ৮ লক্ষ ৬০ হাজারেরও বেশি পড়ুয়া এবার উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছেন।

কীভাবে জানা যাবে উচ্চমাধ্যমিকের রেজাল্ট (HS result 2023)?

এদিন সাড়ে বারোটা থেকে অনলাইনে ফলাফল জানা যাবে। wbresults.nic.in, wbchse.wb.gov.in ও exametc.com এই ওয়েবসাইটগুলোর মাধ্যমে জানা যাবে ফলাফল। পুরো ফলাফল পিডিএফ আকারে ডাউনলোডও করতে পারবেন পরীক্ষার্থীরা। ওয়েবসাইটগুলিতে নিজেদের রোল নম্বর দিলেই রেজাল্ট জানা যাবে।

তাছাড়া wbchse.nic.in, wbresults.nic.in, www.exametc.com ও www.indiaresults.com এই ওয়েবসাইটগুলিতেও রেজাল্ট দেখা যাবে।

আর কয়েক ঘণ্টায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশ, কোথায় দেখবেন নিজের নম্বর


```