Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘সবচেয়ে অসুখী বোধ করছিলাম, শিক্ষাক্ষেত্রে প্রায় পুকুর চুরির মতো ব্যাপার ঘটছিল বলে’প্রকাশিত সিবিএসই দশম শ্রেণির ফলাফল! পাশের হারে ছেলেদের টেক্কা মেয়েদের, শীর্ষে কোন শহর? নববর্ষে পারিবারিক সেলিব্রেশন, তার মাঝেই ইন্ডাস্ট্রির উন্নতির প্রার্থনা অপরাজিতারনববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই, রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর! দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার: সূত্রলোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও

কলকাতার পথেই বিধাননগর, বন্ধ হতে চলেছে হুক্কা বার

দ্য ওয়াল ব্যুরো: কলকাতার পর এবার বিধাননগরেও (Bidhannagar) বন্ধ হতে চলেছে হুক্কা বার (Hookah Bar)। গত শুক্রবার কলকাতার মেয়র ফিরহাদ হাকিম শহরের সব হুক্কা বার বন্ধের কথা বলেন। জানান, শিগগির বিজ্ঞপ্তি জারি করা হবে এই মর্মে। এবার কলকাতার পুরসভ

কলকাতার পথেই বিধাননগর, বন্ধ হতে চলেছে হুক্কা বার

শেষ আপডেট: 5 December 2022 14:54

দ্য ওয়াল ব্যুরো: কলকাতার পর এবার বিধাননগরেও (Bidhannagar) বন্ধ হতে চলেছে হুক্কা বার (Hookah Bar)। গত শুক্রবার কলকাতার মেয়র ফিরহাদ হাকিম শহরের সব হুক্কা বার বন্ধের কথা বলেন। জানান, শিগগির বিজ্ঞপ্তি জারি করা হবে এই মর্মে। এবার কলকাতার পুরসভার পথেই হাঁটতে চলেছে বিধাননগর পুরসভা।

সোমবার বিধাননগর পুরসভার চেয়ারম্যান সব্যসাচী দত্ত পুলিশ কমিশনারকে হুক্কা বার বন্ধের বিষয়ে চিঠি দিয়ে জানিয়েছেন। চিঠিতে জানানো হয়েছে, এবার থেকে নতুন করে আর কোনও হুক্কা বারের লাইসেন্স দেওয়া হবে না। এমনকী পুরনো লাইসেন্স পুনর্নবীকরণ করা হবে না।

ফিরহাদ হাকিম হুক্কা বার বন্ধের কারণ হিসেবে জানিয়েছিলেন, 'এইসব বারের আড়ালে নিষিদ্ধ মাদকের ব্যবহারের অভিযোগ আসছে। তরুণ প্রজন্ম মাদকে আসক্তি হয়ে পড়ছে।' তিনি আরও বলেন, 'রেস্তোরাঁ রেস্তোরাঁতে যে হুক্কা বার চলছে সেটা একটা খারাপ জিনিস হচ্ছে।'

এ ব্যাপারে কলকাতা পুলিশের সাহায্য চেয়েছেন ফিরহাদ। বিধাননগর পুরসভার চেয়ারম্যান সব্যসাচীও সেই আবেদন পুলিশের কাছে চেয়েছেন। দ্রুত এই বিষয়ে হস্তক্ষেপ করার কথা বলেছেন তিনি।

সাসপেন্ড বারাসতের ইনস্পেক্টর, অভিষেককে নিয়ে 'কুরুচিকর' মন্তব্য করেছিলেন তিনি


```