Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল?

টেট নিয়ে 'কড়া' পর্ষদ! পরিস্থিতি খতিয়ে দেখতে পরীক্ষাকেন্দ্র ঘুরে দেখলেন গৌতম পাল

দ্য ওয়াল ব্যুরো: ২০১৭ সালের পর ২০২২। দীর্ঘ পাঁচবছর রাজ্যে কোনও প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা (TET Exam 2022) হয়নি। এই পাঁচবছরে নদী দিয়ে অনেক জল বয়ে গেছে। সামনে এসেছে নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগ। তার মধ্যেই সুষ্ঠুভাবে টেট পরীক্ষা সংগঠ

টেট নিয়ে 'কড়া' পর্ষদ! পরিস্থিতি খতিয়ে দেখতে পরীক্ষাকেন্দ্র ঘুরে দেখলেন গৌতম পাল

শেষ আপডেট: 11 December 2022 09:43

দ্য ওয়াল ব্যুরো: ২০১৭ সালের পর ২০২২। দীর্ঘ পাঁচবছর রাজ্যে কোনও প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা (TET Exam 2022) হয়নি। এই পাঁচবছরে নদী দিয়ে অনেক জল বয়ে গেছে। সামনে এসেছে নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগ। তার মধ্যেই সুষ্ঠুভাবে টেট পরীক্ষা সংগঠিত করা প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে ছিল বড় চ্যালেঞ্জ। রবিবার দুপুর ১২টা থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে কড়া নিরাপত্তা বলয়ের মধ্যে চলছে টেট পরীক্ষা। কেমনভাবে পরীক্ষা চলছে তা খতিয়ে দেখতে, সকাল থেকেই সল্টলেকের বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে ঘুরছেন পর্ষদের সভাপতি গৌতম পাল (Gautam Pal)।

প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি পদে দায়িত্ব নেওয়ার পরেই গৌতমবাবু জানিয়েছিলেন, এবার থেকে প্রতিবছর টেট নেওয়া হবে। এবং এই পরীক্ষায় যায় স্বচ্ছতা বজায় থাকে তা নিশ্চিত করবে পর্ষদ। আজকের টেট নিয়ে গত ছ'মাস ধরে প্রস্তুতি নিচ্ছে তারা। এই টেট নিয়ে একাধিক বিধিনিষেধ আরোপ করেছে পর্ষদ।

রবিবার টেট শুরু হতেই বিভিন্ন পরীক্ষাকেন্দ্র ঘুরে দেখলেন গৌতম। পর্ষদের দেওয়া নির্দেশিকা মাফিক ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা তাও খতিয়ে দেখলেন তিনি। কথা বললেন পরীক্ষাকেন্দ্রের দায়িত্বে থাকা শিক্ষক ও আধিকারিকদের সঙ্গে।

প্রসঙ্গত, রাজ্যজুড়ে প্রায় ৭ লক্ষ পরীক্ষার্থী টেটে বসেছেন। হাজারেরও বেশি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা নেওয়া হচ্ছে। টেটকে কেন্দ্র করে যাতে কোনওরকম বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেদিকে নজর রাখার জন্য নবান্নের তরফ থেকে একগুচ্ছ পদক্ষেপ নেওয়া হয়েছিল আগেই। সেইসব বিষয় ঠিকঠাক পালন হচ্ছে কিনা সেইসব খুঁটিনাটি বিষয়ও তদারকি করলেন পর্ষদ সভাপতি।

টেট হচ্ছে সুষ্ঠুভাবেই, বিরোধীদের চেষ্টা সফল হয়নি: ব্রাত্য বসু


```