Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রকাশিত সিবিএসই দশম শ্রেণির ফলাফল! পাশের হারে ছেলেদের টেক্কা মেয়েদের, শীর্ষে কোন শহর? নববর্ষে পারিবারিক সেলিব্রেশন, তার মাঝেই ইন্ডাস্ট্রির উন্নতির প্রার্থনা অপরাজিতারনববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই, রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর! দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার: সূত্রলোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফর

মায়াপুরে আজ শ্রীকৃষ্ণের ফুলদোল, একই দিনে গৌর-বিষ্ণুপ্রিয়ার বিবাহবার্ষিকী, আগুন লেগেছে ফুলের বাজারে

দ্য ওয়াল ব্যুরো: বসন্তকালের রঙের দোল নয়, এ হল ফুলের দোল। বুদ্ধপূর্ণিমা (Buddhapurnima) উপলক্ষে এই উৎসবেই আজ মেতে উঠছে নবদ্বীপ ও মায়াপুর (Flower Festival in Mayapur)। বুদ্ধপূর্ণিমায় এমনটাই রীতি চৈতন্যধামে। একই সঙ্গে গৌর-বিষ্ণুপ্রিয়ার বিবা

মায়াপুরে আজ শ্রীকৃষ্ণের ফুলদোল, একই দিনে গৌর-বিষ্ণুপ্রিয়ার বিবাহবার্ষিকী, আগুন লেগেছে ফুলের বাজারে

শেষ আপডেট: 5 May 2023 05:48

দ্য ওয়াল ব্যুরো: বসন্তকালের রঙের দোল নয়, এ হল ফুলের দোল। বুদ্ধপূর্ণিমা (Buddhapurnima) উপলক্ষে এই উৎসবেই আজ মেতে উঠছে নবদ্বীপ ও মায়াপুর (Flower Festival in Mayapur)। বুদ্ধপূর্ণিমায় এমনটাই রীতি চৈতন্যধামে। একই সঙ্গে গৌর-বিষ্ণুপ্রিয়ার বিবাহবার্ষিকীও অনুষ্ঠিত হবে সাড়ম্বরে।

জানা গেছে, আজ শুক্রবার শ্রীকৃষ্ণের এই ফুলদোলের সঙ্গেই তিথি পড়েছে গন্ধেশ্বরী পুজোর। সেই সঙ্গেই রয়েছে বিয়ের তারিখও। তাই সব মিলিয়ে নবদ্বীপে তুঙ্গে উঠেছে ফুলের চাহিদা। ফুলের বাজারেও হাত দিলেই ছ্যাঁকা লাগছে। গাঁদা থেকে রজনীগন্ধা, লাগামছাড়া সব ফুলের দামই।

বৃহস্পতিবার থেকেই ফুলের পাইকারি বাজারে আগুন জ্বলতে শুরু করে। রজনীগন্ধার দাম ছোঁয় ৩০০ টাকা প্রতি কেজি, পদ্ম প্রতি পিস ৭ টাকা করে, গোলাপ প্রতি পিস ৬ টাকা, জুঁইফুলের হালকা মালা প্রতিপিস ৩০ টাকা করে। গাঁদাফুলের মালা প্রতি পিস ২০ থেকে ২৫ টাকা।

তবে উৎসবের সঙ্গে কোনও আপস করতে রাজি নয় নবদ্বীপ। আজ শুক্রবার সকাল থেকেই দেখা যায়, বিভিন্ন মন্দির প্রাঙ্গণ সেজে উঠছে ফুলে ফুলে। রাধাকৃষ্ণ, নিতাই-গৌর, গৌর-বিষ্ণুপ্রিয়া সহ সমস্ত বিগ্রহের গায়ে চাপানো হচ্ছে ফুলের সাদ। রঙবেরঙের সুগন্ধি ফুল দিয়ে তৈরি পোশাকই আজ তাঁদের বসন।

মায়াপুর ইসকন মন্দিরের আধিকারিক জানিয়েছেন, রাধামাধবের ফুলদোল (Flower Festival in Mayapur) অনুষ্ঠিত হবে সেখানেও। জানা গেছে, প্রখর গরমে শীতল স্নান করানো হয় রাধামাধবকে। তার পরে সেই ভগবানকে ফুল দিয়ে সাজানো হয়, সঙ্গে থাকে চন্দন।  বুদ্ধপূর্ণিমার এই তিথিতে (Buddhapurnima) এই রীতি পালন হয়ে আসছে বছরের পর বছর ধরে।

আবার একই সঙ্গে এই দিনটা গৌরাঙ্গ মহাপ্রভুর ও মা বিষ্ণুপ্রিয়াদেবীর বিবাহবার্ষিকীও। তাই এদিন গৌরাঙ্গ মন্দির ও বিষ্ণুপ্রিয়া জন্মভিটা মন্দিরে বিবাহ বার্ষিকীও অনুষ্ঠিত হয়। সেই উপলক্ষে মহাপ্রভুকে সকালে জামাইয়ের মতো পাঞ্জাবি আর সন্ধ্যায় বিষ্ণুপ্রিয়াকে নববধূর সাজে সাজিয়ে তোলা হয়। শুক্রবার বিকেলে বাদ্যযন্ত্র ও নামকীর্তন সহকারে ভক্তরা নবদ্বীপ পরিক্রমা করে গঙ্গা থেকে জল নিয়ে আসেন। সেই জল দিয়ে রাতে বিবাহ বার্ষিকীর সমস্ত অনুষ্ঠান হয়।

এখানেই শেষ নয়। আজ সারারাত রাসকীর্তন অনুষ্ঠানের পরের দিন অর্থাৎ শনিবার শনিবার ভোরে বাদ্যযন্ত্র ও কীর্তন সহকারে রাধামাধব বিগ্রহকে আনা হবে নবদ্বীপের গ্রাম্যদেবী পোড়ামা প্রাঙ্গণে। আবার শনিবার দুপুরে শ্রীচৈতন্যর বিবাহবার্ষিকী উপলক্ষে প্রায় ছ’শো ভক্তের প্রসাদের আয়োজনও করা হয়।

কলিযুগে কৃষ্ণদের বাড়িতে সিবিআই-ইডির হানা, বাদ নেই অর্জুনরাও


```