Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'এটা কাটতে পারব না', জাতীয় পতাকার রঙের ফিতে দেখে পিছু হটলেন ওমর, মুখ্যমন্ত্রীর প্রশংসায় নেটপাড়া‘সবচেয়ে অসুখী বোধ করছিলাম, শিক্ষাক্ষেত্রে প্রায় পুকুর চুরির মতো ব্যাপার ঘটছিল বলে’প্রকাশিত সিবিএসই দশম শ্রেণির ফলাফল! পাশের হারে ছেলেদের টেক্কা মেয়েদের, শীর্ষে কোন শহর? নববর্ষে পারিবারিক সেলিব্রেশন, তার মাঝেই ইন্ডাস্ট্রির উন্নতির প্রার্থনা অপরাজিতারনববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই, রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর! দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার: সূত্রলোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?

চলন্ত বাসে আচমকাই আগুন! স্থানীয়রা সতর্ক করায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: চলন্ত বাসে আচমকাই আগুন (fire)। রবিবার ধূপগুড়ি শহরের চৌপতি সংলগ্ন এলাকায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল সরকারি বাস (government bus)। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের একটি বাস শিলিগুড়ি থেকে কোচবিহার

চলন্ত বাসে আচমকাই আগুন! স্থানীয়রা সতর্ক করায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা

শেষ আপডেট: 30 October 2022 10:27

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: চলন্ত বাসে আচমকাই আগুন (fire)। রবিবার ধূপগুড়ি শহরের চৌপতি সংলগ্ন এলাকায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল সরকারি বাস (government bus)।

উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের একটি বাস শিলিগুড়ি থেকে কোচবিহার যাচ্ছিল। ধূপগুড়ি চৌপতি সংলগ্ন এলাকায় বাসের পিছনের চাকার তলা থেকে আচমকাই ধোঁয়া বের হতে থাকে। স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে বাস-চালককে জানালে তিনি সঙ্গে সঙ্গে বাস থামিয়ে সমস্ত যাত্রীকে নামিয়ে দেন। খবর পেয়ে ধূপগুড়ি ট্রাফিক গার্ডের ওসি সুবীর সাহা ঘটনাস্থলে আসেন। খবর দেওয়া হয় ধূপগুড়ি দমকল কেন্দ্রে । এরপর দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে সক্ষম হয়।

বাসের এক যাত্রী বলেন, “বাসে আগুন লেগেছে শুনে আতঙ্কিত হয়ে পড়েছিলাম। আগুনের কথা শুনে সবাই দ্রুত বাস থেকে নেমে পড়েন।”

বাস-চালক সহিদার আলি বলেন, “বাসের পিছনের চাকা থেকে ধোঁয়া বের হতে দেখে স্থানীয় মানুষজন আমাদের সতর্ক করেন। সঙ্গে সঙ্গে বাস দাঁড় করিয়ে দিই। পরবর্তীতে পুলিশের সহযোগিতায় দমকল কর্মীরা এসে আগুন নিভিয়ে দেন।”

আগুন লাগার বিষয়টি স্থানীয় মানুষদের নজরে না এলে বড় বিপদ ঘটতে পারত বলে মনে করছেন বাসের যাত্রীরা।

পোষ্য ছাগলের মৃত্যুর শোকে আত্মঘাতী! জামালপুরে যুবতীর রহস্য মৃত্যুতে উত্তেজনা


```