Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল?

পতাকা তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট! আসানসোলে বাড়ির ছাদেই মৃত্যু যুবকের

দ্য ওয়াল ব্যুরো: বাড়ির ছাদে জাতীয় পতাকা (National Flag) তুলতে গিয়ে বিদ্যুস্পৃষ্ট হয়ে মৃত্যু (Electrocuted Death) হল এক যুবকের। স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উদযাপিত হচ্ছে দেশজুড়ে। তার মাঝেই এমন মর্মান্তিক দুর্ঘটনায় শোকের ছায়া নেমেছে গোট

পতাকা তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট! আসানসোলে বাড়ির ছাদেই মৃত্যু যুবকের

শেষ আপডেট: 15 August 2022 10:57

দ্য ওয়াল ব্যুরো: বাড়ির ছাদে জাতীয় পতাকা (National Flag) তুলতে গিয়ে বিদ্যুস্পৃষ্ট হয়ে মৃত্যু (Electrocuted Death) হল এক যুবকের। স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উদযাপিত হচ্ছে দেশজুড়ে। তার মাঝেই এমন মর্মান্তিক দুর্ঘটনায় শোকের ছায়া নেমেছে গোটা এলাকায়।

ঘটনাটি ঘটেছে আসানসোল (Asansol) উত্তর থানার কল্যাণপুর হাউজিংয়ে। মৃতের নাম  সৌমিক দত্ত, বয়স মাত্র ২১ বছর। স্বাধীনতা দিবস উপলক্ষে বাড়ির ছাদে গিয়ে দেশের জাতীয় পতাকা উত্তোলন করছিলেন সৌমিক। ইলেকট্রিকের তারের সঙ্গে তখনই লোহার তারের সংযোগে কারেন্ট লেগে যায়। লোহার ওই তার দিয়েই পতাকা তোলার চেষ্টা করছিলেন তিনি।

সৌমিকের প্রতিবেশী জানিয়েছেন, এলাকায় ইলেকট্রিক তার, কেবলের তার, জিও ফাইবারের তার গিয়ে ঘিঞ্জি হয়ে রয়েছে। বিদ্যুৎ দফতরের কর্মীদের উচিত মাঝেমাঝে এলাকা পরিদর্শন করা, কিন্তু তা করা হয় না কখনওই।

জানা গেছে, লোহারের একটি তারের সাহায্যে ছাদে জাতীয় পতাকা উত্তোলন করছিলেন সৌমিক। সেই সময় তারটি ইলেকট্রিক তারের সংস্পর্শে চলে আসে। সৌমিকের পায়ে জড়িয়ে ছিল ওই তারের এক প্রান্ত। কারেন্ট লেগে ছিটকে ওঠেন সৌমিক, পড়ে যান অচৈতন্য অবস্থায়। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

এলাকার কাউন্সিলর অনির্বাণ দাস বলেছেন, ইলেকট্রিক তার আগে থেকেই ছিল। পরে বাড়িগুলির সম্প্রসারণ হয়েছে, ফলে তারের কাছাকাছি চলে এসেছে বাড়ি। সেই থেকেই এমন দুর্ঘটনা। সৌমিকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে।

আরও পড়ুন: হস্টেল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত ফের বাস চালুর দাবি প্রেসিডেন্সির ছাত্রীদের


```