Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল?

‘অ্যাডমিশন সিন্ডিকেট’: মমতাকে চিঠি লিখলেন সুজন

দ্য ওয়াল ব্যুরো: কলেজে কলেজে ভর্তি দূর্নীতি নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী। যাদবপুরের বিধায়ক তাঁর চিঠিতে উল্লেখ করেন, মেধা তালিকার তোয়াক্কা না করে টাকার বিনিময়ে ভর্তির ফলে ক্ষতিগ্রস্থ হচ্ছে গরিব মেধাবী ছাত্

‘অ্যাডমিশন সিন্ডিকেট’: মমতাকে চিঠি লিখলেন সুজন

শেষ আপডেট: 2 July 2018 16:44

দ্য ওয়াল ব্যুরো: কলেজে কলেজে ভর্তি দূর্নীতি নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী। যাদবপুরের বিধায়ক তাঁর চিঠিতে উল্লেখ করেন, মেধা তালিকার তোয়াক্কা না করে টাকার বিনিময়ে ভর্তির ফলে ক্ষতিগ্রস্থ হচ্ছে গরিব মেধাবী ছাত্র-ছাত্রীরা। সেই সঙ্গে সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য মুখ্যমন্ত্রীর কাছে দাবি করেন, দ্রুত দূর্নীতিমুক্ত ভর্তি প্রক্রিয়া চালু করার। ইতিমধ্যেই অ্যাডমিশনে সিন্ডিকেট রাজ রুখতে ময়দানে নেমেছেন মুখ্যমন্ত্রী। পুলিশ কমিশনারকে নির্দেশ দিয়েছেন কলেজ গেটে দূর্নীতি দেখলেই ব্যবস্থা গ্রহণের। তাতেও কাজ না হওয়ায় সোমবার সকালে কালীঘাটের বাড়িতে ডেকে বৈঠক করেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে। শিক্ষামন্ত্রীকে নির্দেশ দেন কঠোর হওয়ার। নিজে ছুটে চলে যান হাজরা মোড়ের কাছে আশুতোষ কলেজে। নড়েচড়ে বসে শাসক দলের ছাত্র সংগঠনের শীর্ষ নেতৃত্ব। নিজের চেয়ার বাঁচাতে ড্যামেজ কন্ট্রোলে নামেতে হয় টিএমসিপি রাজ্য সভাপতি জয়া দত্তকে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কলেজ গেটে সুজন বাবুর পার্টির ছাত্র সংগঠন এসএফআই কোথায়? সিপিএম-এর ছাত্র নেতাদের দাবি, ‘সন্ত্রাস’-এর কারণে কলেজে ঢুকতেই পারছেন না তাঁদের কর্মীরা। সন্ত্রাসের ‘অজুহাতে’ ভর্তি দূর্নীতি নিয়ে ফেসবুকে যতটা সরব এসএফআই-এর কর্মীরা রাস্তায় তার এক আনাও নেই। রাজনৈতিক মহলের মতে, বাম জমানায় একটা বড় সময় জুড়ে যেমন ফাঁকা মাঠে খেলে গিয়েছিল এসএফআই ঠিক তেমনই তৃণমূল ছাত্র পরিষদ এখন বিরোধী শূন্য ময়দানে গোল দিয়ে যাচ্ছে। https://www.youtube.com/watch?v=gQXJYrcbr1k

```