Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল?

ভয়ঙ্কর অবস্থা আইআইটি মাদ্রাজে, ছাত্র-শিক্ষক মিলিয়ে আক্রান্ত দুশোর কাছাকাছি

দ্য ওয়াল ব্যুরো: ৬০ জন আক্রান্তের খবর শোনা গিয়েছিল গতকাল। আজ জানা গেল শতাধিক করোনা সংক্রামিত মাদ্রাজ ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজিতে (আইআইটি)। আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। পড়ুয়া, শিক্ষক, অশিক্ষক কর্মচারী মিলিয়ে সংখ্যাটা ১৯১ জন। শিক্ষক

ভয়ঙ্কর অবস্থা আইআইটি মাদ্রাজে, ছাত্র-শিক্ষক মিলিয়ে আক্রান্ত দুশোর কাছাকাছি

শেষ আপডেট: 15 December 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: ৬০ জন আক্রান্তের খবর শোনা গিয়েছিল গতকাল। আজ জানা গেল শতাধিক করোনা সংক্রামিত মাদ্রাজ ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজিতে (আইআইটি)। আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। পড়ুয়া, শিক্ষক, অশিক্ষক কর্মচারী মিলিয়ে সংখ্যাটা ১৯১ জন। শিক্ষক ও ছাত্রছাত্রীদের আপাতত বাড়ি পাঠাবার ব্যবস্থা করা হচ্ছে। তামিলনাড়ুতে করোনা সংক্রমণের গ্রাফ বাড়ছিলই। মহারাষ্ট্রের মতোই সংক্রমণের হার বেশি তামিলনাড়ুতেও। এর মধ্যেই আইআইটি মাদ্রাজে করোনা সংক্রমণের খবর মেলায় চিন্তা বেড়েছে রাজ্য স্বাস্থ্য দফতরের। রাজ্যের স্বাস্থ্য সচিব জে রাধাকৃষ্ণাণ বলেছেন, সংক্রামিত ছাত্রছাত্রীদের আইসোলেশনে রাখা হয়েছে। তাঁদের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। আন্না ইউনিভার্সিটিতেও ৬ জন পড়ুয়া করোনা আক্রান্ত হয়েছেন বলে খবর মিলেছে। জরুরি ব্যবস্থা চালু করে সে ইউনিভার্সিটিও আপাতত বন্ধ করে দেওয়া হবে কিনা সে নিয়ে কথাবার্তা চলছে। Chennai: 183 infected with Covid at IIT-Madras; CM orders statewide testing  at colleges | Cities News,The Indian Express আইআইটি কলেজ ক্যাম্পাসে করোনা পরীক্ষা করা শুরু হয়েছে। হাজারের বেশি টেস্ট কিট পাঠিয়েছে স্বাস্থ্য দফতর। আজ অবধি পড়ুয়া, শিক্ষক, কলেজ ক্যান্টিন ও মেসের কর্মচারীরা মিলিয়ে হাজার জনের কোভিড টেস্ট করা হয়েছে। তাতেই আরও বেশি সংক্রামিত ধরা পড়েছে। আইআইটি মাদ্রাজ কর্তৃপক্ষ ইতিমধ্যে সব ডিপার্টমেন্ট, সেন্টার, ল্যাব ও লাইব্রেরি বন্ধ করে দিয়েছে। কলেজ পড়ুয়াদের অভিযোগ, মেসের ক্যান্টিন থেকেই সংক্রমণ ছড়িয়েছে। এতজন ছাত্রছাত্রীর জন্য একটাই ক্যান্টিন খোলা ছিল। সেখানে ভিড়ও হত যথেষ্ট। জানা গিয়েছে, ৭৭৮ জন ছাত্রছাত্রী ওই মেসের ক্যান্টিনেই খেতেন। বেশিরভাগেরই মুখে মাস্ক থাকত না। মেসের কর্মচারীরাও কোভিড বিধি মেনে চলেননি। তাতেই সংক্রমণ ছড়িয়ে পড়তে শুরু করে। আইআইটি-র তরফে বিবৃতি দিয়ে বলা হয়েছে, প্রতিটি গবেষণাগারে কতজন স্কলার ও প্রজেক্ট স্টাফ কাজ করতে পারবেন তা নিয়ে একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর তৈরি করা হবে। সেক্ষেত্রে গবেষণাগারের আয়তন ও বায়ু চলাচলের সুবিধার কথা খেয়াল রাখা হবে। রিসার্চ স্কলাররা ক্যাম্পাসে ফিরে ল্যাবরেটরিতে কাজ করতে পারবেন, তবে তাঁদের আগে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। তামিলনাড়ুর স্বাস্থ্যমন্ত্রকের এক কর্তা বলেন,  “আমরা আশঙ্কা করেছিলাম, বিধিনিষেধ শিথিল হওয়ার পরে একসঙ্গে অনেকে কোভিড পজিটিভ হবে। তবে ভয়ের কোনও কারণ নেই।“

```