Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল?

কেন্দ্রীয় পোর্টাল মারফত ভর্তি এবছর থেকে হচ্ছে না

দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্রীয় পোর্টালের মারফত কলেজে ভর্তির ব্যবস্থা এবছর চালু হচ্ছে না। রাজ্য সরকার জানিয়েছিল, চলতি শিক্ষাবর্ষ থেকেই ভর্তি হবে কেন্দ্রীয় পোর্টাল মারফত। কিন্তু শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) জানিয়েছেন, কিছু কারিগর

কেন্দ্রীয় পোর্টাল মারফত ভর্তি এবছর থেকে হচ্ছে না

শেষ আপডেট: 29 June 2022 03:59

দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্রীয় পোর্টালের মারফত কলেজে ভর্তির ব্যবস্থা এবছর চালু হচ্ছে না। রাজ্য সরকার জানিয়েছিল, চলতি শিক্ষাবর্ষ থেকেই ভর্তি হবে কেন্দ্রীয় পোর্টাল মারফত। কিন্তু শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) জানিয়েছেন, কিছু কারিগরি সমস্যা দেখা দেওয়ায় এবছর ওই ব্যবস্থা চালু করা যাচ্ছে না (College Admission)।

উচ্চশিক্ষা দফতর সূত্রে খবর ১৬ জুলাই নাগাদ ভর্তি প্রক্রিয়া শুরু হতে পারে। ততদিনে কেন্দ্রীয় বোর্ডগুলির বারো ক্লাসের ফল বেরিয়ে যাবে।

দফতর সূত্রে জানানো হয়েছে, কেন্দ্রীয় পোর্টাল মারফত ভর্তি শুরু হবে আগামী বছর থেকে। এ বছর ভর্তি নেওয়া হবে বিগত বছরগুলির পদ্ধতি মেনে। অর্থাৎ প্রত্যেক কলেজ তাদের নিজেদের ওয়েবসাইটে ভর্তি সংক্রান্ত তথ্য আপলোড করবে। ছাত্রছাত্রীরা সেখানে আবেদন করতে পারবে। সেই ভর্তি প্রক্রিয়া অবশ্যই হবে অনলাইনে। ভর্তির টাকা পয়সা লেনদেনও হবে অনলাইনে বা ব্যাঙ্ক মারফত।

উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের অনেক আগেই রাজ্য সরকার ঘোষণা করেছিল কলেজগুলিতে ভর্তি হবে কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে। সমস্ত কলেজের ভর্তি সংক্রান্ত তথ্য সেখানে থাকবে এবং ছাত্রছাত্রীরা সেখানে ঢুকে নিজেদের পছন্দসই কলেজের পছন্দের সাবজেক্টে আবেদন করতে পারবে।

কিন্তু বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সরকারকে জানিয়েছেন পোর্টাল ব্যবস্থায় ধাতস্থ হতে তাঁদের কর্মচারীদের আরও কিছুদিন সময় লাগবে।


```