Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল?

ঝালদার তপন কান্দু খুনে গ্রেফতার এক শার্প শুটার! বড় সাফল্য সিবিআইয়ের

দ্য ওয়াল ব্যুরো: সিবিআইয়ের হাতে গ্রেফতার হল ঝালদার কংগ্রেস (Congress) নেতা তপন কান্দু (Tapan Kandu) খুনের মূল আততায়ী। পুরুলিয়ার (Purulia) এই ঘটনায় ধৃত এক শার্প শুটার। অভিযুক্তের নাম জাবির আনসারি। তার বাড়ি ঝাড়খণ্ডের রামগড়ে। তপন কান্দুকে খুন

ঝালদার তপন কান্দু খুনে গ্রেফতার এক শার্প শুটার! বড় সাফল্য সিবিআইয়ের

শেষ আপডেট: 4 September 2022 04:56

দ্য ওয়াল ব্যুরো: সিবিআইয়ের হাতে গ্রেফতার হল ঝালদার কংগ্রেস (Congress) নেতা তপন কান্দু (Tapan Kandu) খুনের মূল আততায়ী। পুরুলিয়ার (Purulia) এই ঘটনায় ধৃত এক শার্প শুটার। অভিযুক্তের নাম জাবির আনসারি। তার বাড়ি ঝাড়খণ্ডের রামগড়ে। তপন কান্দুকে খুনের দিনই সিসিটিভি ফুটেজে অপরাধীর ছবি ধরা পড়েছিল। বাইকে বসে থাকতে দেখা গিয়েছিল শার্প শুটার জাবির আনসারি এবং আরও এক অভিযুক্ত কলেবর সিংকে। অবশেষে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (CBI) হাতে ধরা পড়ল অপরাধী।

গত পুরভোটে পুরুলিয়ার ঝালদায় কংগ্রেস প্রার্থী হয়েছিলেন তপন কান্দু। তাঁর বিপক্ষে তৃণমূলের প্রার্থী ছিলেন তাঁরই ভাইপো দীপক কান্দু। সেই নির্বাচনে ভাইপোকে হারিয়ে দিয়ে জয়ী হন তপন কান্দু। কিন্তু ১৩ মার্চ পুরবোর্ড গঠনের ঠিক আগেই দুষ্কৃতীদের গুলিতে খুন হন তিনি। এরপর সেই খুনের তদন্ত নিয়ে শুরু হয় বিস্তর জলঘোলা। অবশেষে আদালতের নির্দেশে তদন্তে নামে সিবিআই। গ্রেফতার হন তৃণমূল নেতা তথা তপনবাবুর ভাইপো দীপক কান্দু, ঝালদার ধূপ ব্যবসায়ী আশিক খান, এক হোটেল মালিক সত্যবান প্রামাণিক এবং এক ভাড়াটে খুনি কলেবর সিং। তাদের সূত্র ধরেই এবার শার্প শুটার জাবির আনসারিকে গ্রেফতার করল সিবিআই।

মঙ্গলকোটে গরু ভর্তি ট্রাক বাজেয়াপ্ত করল পুলিশ, পাচার না বিক্রি? তদন্তে পুলিশ

উল্লেখ্য, গত ১৩ মার্চ কংগ্রেস নেতা তপন কান্দু খুন হন। এই ঘটনার পরপরই আশিক খান নামে একজনকে ধরা হয়। এরপর তার সূত্র ধরেই ঝাড়খণ্ড থেকে জাবিরকে গ্রেফতার করে সিবিআই। এই গ্রেফতারির ঘটনায় স্বভাবতই খুশি কংগ্রেস নেতা নেপাল মাহাত। তিনি বলেন, 'আমরা সিবিআই তদন্ত চেয়েছিলাম। এই গ্রেফতারিতেই আবার প্রমাণ হয়ে গেল সিবিআই সিবিআই-ই। আমাদের বিশ্বাস, এই ঘটনার সঙ্গে জড়িত থাকা আরও বড় কোনও মাথা ধরা পড়বে। প্রকৃত দোষীরা শাস্তি পাবে।'


```