Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল?

‘বিদ্রোহীদের’ চিনে নিতে ক্যামেরা বসানো হল কেশপুরের তৃণমূল অফিসে

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম মেদিনীপুর: দলে সবাই ভালো লোক নয়। মন্দ লোকেরা দলের কথা বাইরে বলে বিশৃঙ্খলা তৈরি করছে। এই মন্দ লোকেদের চিহ্নিত করতে ক্যামেরা লাগানো হল কেশপুরের তৃণমূল (TMC ) অফিসে। নেতারা জানান, পার্টি অফিসের নিরাপত্তা তো আছেই, সঙ্গে

‘বিদ্রোহীদের’ চিনে নিতে ক্যামেরা বসানো হল কেশপুরের তৃণমূল অফিসে

শেষ আপডেট: 10 December 2022 13:02

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম মেদিনীপুর: দলে সবাই ভালো লোক নয়। মন্দ লোকেরা দলের কথা বাইরে বলে বিশৃঙ্খলা তৈরি করছে। এই মন্দ লোকেদের চিহ্নিত করতে ক্যামেরা লাগানো হল কেশপুরের তৃণমূল (TMC ) অফিসে। নেতারা জানান, পার্টি অফিসের নিরাপত্তা তো আছেই, সঙ্গে বিদ্রোহীদের (rebels) চিনে নিতেই এই সিসিটিভি ক্যামেরা।

সাম্প্রতিক সময়ে শাসকের গোষ্ঠী কোন্দলে বারবার উত্তপ্ত হয়েছে রাজ্য। কেশপুরও (Keshpur) তার ব্যতিক্রম নয়। দিন কয়েক আগে কেশপুর ব্লক তৃণমূল পার্টি অফিসের মধ্যেই তুমুল বিক্ষোভের জেরে স্থগিত করে দিতে হয় দলের গুরুত্বপূর্ণ বৈঠক। এরপর সেই পার্টি অফিসে বসেই দলের ব্লক সভাপতির বিরুদ্ধে মুখ খুলতে দেখা গিয়েছে দলেরই একাংশকে। এরপর বিদ্রোহীদের চিহ্নিত করতে তৃণমূল কার্যালয়ে বসানো হল সিসিটিভি ক্যামেরা।

ব্লক তৃণমূল সভাপতি প্রদ্যুৎ পাঁজার দাবি, দলের অন্দরের কথা বাইরে কারা পাচার করে দিচ্ছে তা দেখতেই লাগানো হয়েছে ক্যামেরা। তিনি বলেন, “দলীয় অফিসের নিরাপত্তার বিষয়টি যেমন মাথায় রাখতে হয়, সঙ্গে কারা দলে অশান্তি করতে চাইছে তাদেরও চিনে নেওয়া দরকার। এই জন্যই বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা।

এই ইস্যুতে শাসক দলকে বিঁধতে ছাড়েনি বিজেপি। জেলা বিজেপির সভাপতি তন্ময় দাস বলেন, “তৃণমূলে কেউ কাউকে বিশ্বাস করে না। তাই দলের অফিসে সিসিটিভি তো লাগবেই। গত কয়েক বছরে পরের পর দুর্নীতিতে কোণঠাসা দলের নেতারা হীনমন্যতাতেও ভুগছেন। কারও উপরেই বিশ্বাস রাখতে পারছেনা না। তাই এই পরিস্থিতিতে ক্যামেরা না লাগিয়ে আর কী বা করবেন!”

সব মিলিয়ে তৃণমূলের অফিসে সিসিটিভির নজরদারি কেশপুরের রাজনীতিকে ফের সরগরম করে তুলল।

অন্তঃসত্ত্বা তরুণীর পিছু ধাওয়া করে যৌনাঙ্গ প্রদর্শন! ১ দিনের মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ


```