পাঁচ বাঙালির দেহ এল দেরাদুন থেকে, বিমানবন্দরে রাজ্যের দুই মন্ত্রী
দ্য ওয়াল ব্যুরো: সামনে পুলিশের হুটার লাগানো গাড়ি। পিছনে এক, দুই, তিন করে পাঁচটা শববাহী গাড়ি। ছুটল আসানসোলের দিকে।
উত্তরাখণ্ডের দেরাদুনে (Dehradun) বেড়াতে গিয়ে মৃত আসানসোলের পাঁচ জনের দেহ এল কলকাতা বিমানবন্দরে। শনিবার দুপুরে এই পাঁচ জনের
শেষ আপডেট: 30 October 2021 09:44
দ্য ওয়াল ব্যুরো: সামনে পুলিশের হুটার লাগানো গাড়ি। পিছনে এক, দুই, তিন করে পাঁচটা শববাহী গাড়ি। ছুটল আসানসোলের দিকে।
উত্তরাখণ্ডের দেরাদুনে (Dehradun) বেড়াতে গিয়ে মৃত আসানসোলের পাঁচ জনের দেহ এল কলকাতা বিমানবন্দরে। শনিবার দুপুরে এই পাঁচ জনের দেহ পৌঁছয় কলকাতায়। রাজ্য সরকারের তরফে বিমানবন্দরে উপস্থিত ছিলেন রাজ্যের দুই মন্ত্রী মলয় ঘটক ও অরূপ বিশ্বাস।
মৃতদের মধ্যে রয়েছেন একই পরিবারের তিন জন। মৃতদের মধ্যে চন্দনা ভট্টাচার্য খান (৬৪) রানিগঞ্জের বাসিন্দা। তিনি রানিগঞ্জ টিডিবি কলেজের অধ্যাপিকা। চন্দনা ভট্টাচার্য খানের ভাই সুব্রত ভট্টাচার্য(৬১) ও রুনা ভট্টাচার্য (৫৪) দুজনের বাড়ি দুর্গাপুরে। শ্রাবণী চক্রবর্তীর (৫৯) বাড়ি আসানসোল ও কিশোর ঘটককের (৫৯) বাড়ি রানিগঞ্জ।
একটি ট্যুর এজেন্সির সঙ্গে উত্তরাখণ্ডের দেরাদুনে ঘুরতে গিয়েছিলেন তাঁরা। মলয় ঘটক বলেন, যে ক্ষতি হয়ে গিয়েছে তা পূরণ হওয়ার নয়। মুখ্যমন্ত্রীর তদারকিতেই এই পাঁচ জনের দেহ নিয়ে আসা হয়েছে। রাজ্য সরকার মৃতদের পরিবারের পাশে রয়েছে। মৃতদেহ পরিবারের কাছে পৌঁছে দেওয়া পর্যন্ত রয়েছেন মলয়বাবু।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'