Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল?

মণীশ খুনের সিবিআই তদন্ত চাইছে বিজেপি, প্রয়োজনে হাইকোর্টে মামলা করবে পরিবার

দ্য ওয়াল ব্যুরো: টিটাগড়ের বিজেপি নেতা ও প্রাক্তন কাউন্সিলর মণীশ শুক্ল খুনের ঘটনায় সিবিআই তদন্ত দাবি করল বিজেপি। এ দিন সকালে প্রয়াত নেতার বাড়িতে তাঁর পরিবারের সঙ্গে দেখা করতে যান বিজেপি সহ সভাপতি মুকুল রায়, সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলাস

মণীশ খুনের সিবিআই তদন্ত চাইছে বিজেপি, প্রয়োজনে হাইকোর্টে মামলা করবে পরিবার

শেষ আপডেট: 4 October 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: টিটাগড়ের বিজেপি নেতা ও প্রাক্তন কাউন্সিলর মণীশ শুক্ল খুনের ঘটনায় সিবিআই তদন্ত দাবি করল বিজেপি। এ দিন সকালে প্রয়াত নেতার বাড়িতে তাঁর পরিবারের সঙ্গে দেখা করতে যান বিজেপি সহ সভাপতি মুকুল রায়, সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়, ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং সহ প্রমুখ। পরে অর্জুন সাংবাদিকদের বলেন, “পুলিশ ও ক্রিমিনালরা জয়েন্ট অপারেশন চালিয়ে মণীশকে খুন করেছে। যে আগ্নেয়াস্ত্র থেকে গুলি চালানো হয়েছে তা ক্রিমিনালদের কাছে থাকা সম্ভব নয়। ওটা পুলিশের অটোমে়টেড রাইফেল। সম্ভবত লাটবাগান থেকে ওই রাইফেল ক্রিমিনালদের হাতে গিয়েছে”। ব্যারাকপুরের বিজেপি সাংসদ বলেন, এ ঘটনায় রাজ্য পুলিশের তদন্তে প্রহসন ছাড়া কিছু হবে না। নিরপেক্ষ তদন্তের কোনও আশা নেই। তাই সিবিআই তদন্ত চাইছি। তাঁর কথায়, মমতা বন্দ্যোপাধ্যায় সিবিআই তদন্তের দাবি মানবেন না আমরা জানি। সে কারণেই আদালতে যাব আমরা। বিজেপির একটি সূত্রের খবর, মণীশের পরিবারকে দিয়ে হাইকোর্টে এ ব্যাপারে মামলা দায়ের করাতে পারে বিজেপি। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায় বলেন, “ব্যারাকপুরে গতকাল যা হয়েছে তা নিয়ে সমস্ত বিরোধী রাজনৈতিক দলকে ভাবতে হবে। আমি আগেও বারবার বলেছি, বাংলায় পুলিশ রাজ চলছে। থানার ঢিল ছোড়া দূরত্বে যদি এ ভাবে এলোপাথারি গুলি করে কাউকে মারা হয়, তা হলে দুটো ব্যাপার বুঝতে হবে। হয় পুলিশকে আর ভয় পাচ্ছে না ক্রিমিনালরা, রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি এতোটাই বেহাল। নয়তো বুঝতে হবে পুলিশের সঙ্গেই ক্রিমিনালদের আঁতাত রয়েছে।

আরও পড়ুন: মণীশ খুন নিয়ে বেফাঁস দিলীপ, ‘পশ্চিমবঙ্গে বিহার, উত্তরপ্রদেশের মতো মাফিয়ারাজ চলছে’

জেলা তৃণমূল নেতা তথা বিধানসভায় শাসক দলের মুখ্য সচেতক নির্মল ঘোষ অবশ্য রবিবার রাত থেকেই দাবি করছেন, বিজেপির অন্তর্দ্বন্দ্বের কারণেই এই খুন হয়েছে। এর সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই। কিন্তু সোমবার নির্মলের বিরুদ্ধে পাল্টা মুখ খুলেছেন অর্জুন। তিনি বলেন, ক্রিমিনালরা নির্মল ঘোষের বাড়ি থেকেই বেরিয়েছিল। এলাকার সমস্ত ক্রিমিনালদের আশ্রয়স্থল হয়ে উঠেছে নির্মলের বাড়ি।

```