Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল?

বিশ্বকর্মা পুজোর মুখে হঠাৎই বন্ধ হয়ে গেল ভাটপাড়া রিলায়েন্স জুটমিল

দ্য ওয়াল ব্যুরো: রাত পোহালে বিশ্বকর্মা পুজো। বিভিন্ন কল কারখানায় যন্ত্রের দেবতার আরাধনায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এমন আবহে রবিবার বিশ্বকর্মা পুজোর আগের দিনে হঠাৎই বন্ধ হয়ে গেল ভাটপাড়া রিলায়েন্স জুটমিল (Bhatpara Reliance Jute Mill)।

বিশ্বকর্মা পুজোর মুখে হঠাৎই বন্ধ হয়ে গেল ভাটপাড়া রিলায়েন্স জুটমিল

শেষ আপডেট: 17 September 2023 05:26

দ্য ওয়াল ব্যুরো: রাত পোহালে বিশ্বকর্মা পুজো। বিভিন্ন কল কারখানায় যন্ত্রের দেবতার আরাধনায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এমন আবহে রবিবার বিশ্বকর্মা পুজোর আগের দিনে হঠাৎই বন্ধ হয়ে গেল ভাটপাড়া রিলায়েন্স জুটমিল (Bhatpara Reliance Jute Mill)। ঘটনার জেরে এলাকার শ্রমিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। সামনে দুর্গা পুজো। তার আগে এভাবে মিল বন্ধ হয়ে যাওয়ায় চরম উৎকন্ঠা তৈরি হয়েছে শ্রমিকদের পরিবারেও।

জানা গেছে, সম্প্রতি মিলের (Bhatpara Reliance Jute Mill) এক শ্রমিকের সঙ্গে কর্তৃপক্ষের বিবাদ হয়। আর সেই বিবাদ থেকে দু'জনের মধ্যে হাতাহাতি হয়। এরপর বিষয়টি গড়ায় পুলিশ পর্যন্ত। অভিযুক্ত শ্রমিককে কাজ থেকে বসিয়ে দেওয়া হয় । যদিও পরে বিষয়টি মীমাংসা হয়ে গিয়েছিল বলে শ্রমিকদের দাবি।

শ্রমিকরা জানান, পরে বিষয়টি মীমাংসা হয়ে গিয়েছিল। কিন্তু রবিবার সকালে সমস্ত শ্রমিকরা কাজে যোগ দিতে এলে অভিযুক্ত ওই শ্রমিককে কাজে যোগ দিতে বাধা দেয় মিল কর্তৃপক্ষ।

তা নিয়েই দু'তরফের মধ্যো বচসা শুরু হয়। এরপরই শ্রমিকরা কারখানার সমস্ত রকম উৎপাদন বন্ধ করে মিল থেকে বেরিয়ে যায়। ফলে বন্ধ হয়ে যায় মিলটি। আর পুজোর মুখে হঠাৎ করে এই মিলটি বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে এই মিলের সমস্ত শ্রমিকরা।

বস্তুত, আর পাঁচটা কারখানার মতো ভাটপাড়ার এই জুট মিলেও বিশ্বকর্মা পুজোকে কেন্দ্র করে যাবতীয় আয়োজন সারা হয়েছে। এদিন সকালে কারখানা চত্বরে গিয়ে দেখা যায়, গেটের দু'দিকে কলা গাছ লাগানো হয়েছে। যন্ত্রের দেবতার পুজোকে কেন্দ্র করে কারখানার ভিতরের অংশেও সাজানোর কাজ শুরু করেছিলেন শ্রমিকেরা। কিন্তু সাত সকালে অশান্তির জেরে আচমকা কারখানা বন্ধ হয়ে যাওয়ায় মন ভাল নেই শ্রমিকদের। তাঁদের অভিযোগ, পুজোর মুখে যাতে বোনাস না দিতে হয় তাই কর্তৃপক্ষ ইচ্ছাকৃতভাবে ঝামেলা করে কারখানা বন্ধ করতে বাধ্য করাল। যদিও এই বিষয়ে কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।

আরও পড়ুন: বিশ্বকর্মা পুজোর দিন থেকে ফের ভাসবে দক্ষিণবঙ্গ! বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে


```