Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল?

দুটি জাহাজের মুখোমুখি ধাক্কা! হুগলি নদীতে ডুবে গেল ছাই বোঝাই বাংলাদেশি জাহাজ

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: দুটি পণ্যবাহী জাহাজের মুখোমুখি ধাক্কায় (collision) হুগলি নদীতে ডুবে গেল ছাই বোঝাই ( ship sank in Hooghly) একটি বাংলাদেশি জাহাজ (Bangladeshi ship)। কুলপি থানা এলাকার পয়লা নম্বর এলাকায় ঘটনাটি ঘটে। জানা গ

দুটি জাহাজের মুখোমুখি ধাক্কা! হুগলি নদীতে ডুবে গেল ছাই বোঝাই বাংলাদেশি জাহাজ

শেষ আপডেট: 25 February 2023 09:27

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: দুটি পণ্যবাহী জাহাজের মুখোমুখি ধাক্কায় (collision) হুগলি নদীতে ডুবে গেল ছাই বোঝাই ( ship sank in Hooghly) একটি বাংলাদেশি জাহাজ (Bangladeshi ship)। কুলপি থানা এলাকার পয়লা নম্বর এলাকায় ঘটনাটি ঘটে।

জানা গেছে, ছাই বোঝাই পণ্যবাহী জাহাজটি বাংলাদেশের দিকে যাচ্ছিল। সেই সময় উল্টো দিক থেকে আসা আরেকটি পণ্যবাহী জাহাজ ধাক্কা মারে ওই জাহাজটিতে। ক্ষতিগ্রস্ত হয় ছাই বোঝাই জাহাজটির একাংশ। আস্তে আস্তে হুগলি নদীতে ডুবে যেতে থাকে জাহাজটি। জাহাজে থাকা কর্মীদেরকে উদ্ধার করা হয়েছে।

ঘটনা জানাজানি হতেই এলাকায় ভিড় জমান স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে কুলপি থানার ওসি ও ডিএসপি সহ পুলিশ আধিকারিকরা। ডুবন্ত জাহাজের ৯ জনকে উদ্ধার করে কুলপি থানাতে নিয়ে যাওয়া হয়।

শনিবার ভোরবেলা ঘন কুয়াশা ছিল নদীর উপর। দৃশ্যমানতা ছিল কম। সেই সময়েই ছাই বোঝাই বাংলাদেশি জাহাজটিকে ধাক্কা মারে অপর একটি বাংলাদেশি জাহাজ। ধীরে ধীরে ডুবতে শুরু করে জাহাজটি। তবে হতাহত কেউ হননি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ওই জাহাজের কর্মীদের উদ্ধার করে নিয়ে আসা হয়। পুলিশ আধিকারিকরা জানান, উদ্ধার হওয়া নাবিকদের দেশে ফিরিয়ে দেওয়ার ব্যাপারে কথাবার্তা চলছে। তাঁদের যাতে কোনও অসুবিধা না হয় সেদিকে নজর রাখা হয়েছে।

হৈমন্তী ইনোসেন্ট, হাওয়ায় ওঁর নাম বলছেন কুন্তল, দাবি দলপতির


```