Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরা

বাবুল সরালেন মোদী-শাহকে, ফ্রেমে এলেন মমতা-অভিষেক

দ্য ওয়াল ব্যুরো: শনিবারের বারবেলায় ফুল বদল করেছেন বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। তারপর আজ সোমবার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে নবান্নে দেখা করতে যান তিনি। তারপরই দেখা গেল সোশ্যাল মিডিয়ায় (Social media) বাবুলের

বাবুল সরালেন মোদী-শাহকে, ফ্রেমে এলেন মমতা-অভিষেক

শেষ আপডেট: 20 September 2021 12:25

দ্য ওয়াল ব্যুরো: শনিবারের বারবেলায় ফুল বদল করেছেন বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। তারপর আজ সোমবার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে নবান্নে দেখা করতে যান তিনি। তারপরই দেখা গেল সোশ্যাল মিডিয়ায় (Social media) বাবুলের পরিবর্তন। প্রোফাইল ছবি আর কভার ছবি বদলে ফেললেন আসানসোলের সাংসদ। সাগরদ্বীপে টর্নেডোর ঘূর্ণি, মুহূর্তে তছনছ কটেজ, দোকান, অল্পের জন্য রক্ষা কপিল মুনির আশ্রমের রবিবার সাংবাদিক বৈঠকে বাবুল সুপ্রিয় জানিয়েছিলেন আপাতত সোশ্যাল মিডিয়া দেখছে না তিনি। তাঁর ফোন থেকে অ্যাপগুলিও ডিলিট করা। তবে সোশ্যাল মিডিয়ায় বাবুল বরাবরই যথেষ্ট সক্রিয়। তাই বেশিদিন সেখান থেকে মুখ ফিরিয়ে রাখা সম্ভব নয়। সোমবার নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায় আর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার পর ফেসবুক আর টুইটারের কভার ছবিতে সেই ছবিই আপলোড করেছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। টুইটারের প্রোফাইল ছবিতে আগে ছিল মাইক হাতে গায়ক বাবুলের ছবি। এখন সেখানে আজকের টাটকা ছবি শোভা পাচ্ছে। বাবুলের গলায় উত্তরীয় পরিয়ে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই ফ্রেম ধরা পড়েছে। কভার ছবিতে রয়েছে মমতা আর অভিষেকের মাঝখানে দাঁড়ানো বাবুলের ফ্রেম। সেখানে এর আগে নরেন্দ্র মোদি, জেপি নাড্ডা, অমিত শাহদের সঙ্গে বাবুলের ছবি ছিল। ফেসবুকের কভার ছবিতেও মমতা অভিষেকের ফ্রেম আর উত্তরীয়র ছবির কোলাজ স্থান পেয়েছে। শনিবার দলবদলের পর থেকে আজ সোমবার, দলনেত্রীর সঙ্গে এই ফ্রেমের জন্যেই হয়তো অপেক্ষা করছিলেন বাবুল। ফ্রেম পেয়েই বদলে দিলেন সোশ্যাল মিডিয়ার ছবি। তবে বাবুল আগেই জানিয়েছেন, এর আগে যা কিছু পোস্ট তিনি করেছেন তার কোনওটাই তিনি মুছে দেবে না। সব যেমন আছে তেমনই থাকবে। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```