
শেষ আপডেট: 4 September 2023 11:14
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: সাহায্য করার অজুহাতে ডেকে নিয়ে গিয়ে তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠল অশোকনগরে (Ashoknagar Rape Case)। স্থানীয়রা জানিয়েছেন, সোমবার সকালে ওই তরুণীকে রাস্তার ধার থেকে অচৈতন্য অবস্থায় এক পথচারী উদ্ধার করে। অভিযোগ, ওই তরুণীকে জোর করে মদ খাইয়ে বেঁহুশ করার পর গণধর্ষণ করে চার যুবক।
নারায়ণবাবু বলেন, ভোরে থানা থেকে তাঁকে ফোন করে ঘটনাটি জানানো হয়। এরপরেই তরুণীর জন্য মেডিক্যাল পরীক্ষার ব্যবস্থা করেন তিনি। পুলিশকে ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তের জন্য ব্যবস্থা নিতে বলেছেন।
তরুণী জানিয়েছেন, চার অভিযুক্তের মধ্যে একজনকে আগে থেকেই চিনতেন। পরিচিত ওই যুবক তাঁর বান্ধবীর বন্ধু। দুমাস আগেই পরিচয় হয়েছিল। এরপরে সেই যুবকের সঙ্গে ভাল বন্ধুত্ব হয়ে যায় তাঁর। তরুণী জানান, ওই যুবকের নাম আকাশ চক্রবর্তী। রবিবার তরুণীর মা অসুস্থ থাকায় তিনি বাড়ির কাজে ব্যস্ত ছিলেন। এই আকাশই নাকি ওই দিন সকালে তাঁকে ফোন করেছিল।
তরুণী জানান, আকাশ তাঁকে ফোন করে ঘুরতে যাওয়ার জন্য বলে। তিনি তাতে রাজি হননি। মায়ের অসুস্থতার কারণে তিনি বিপদে রয়েছেন। টাকা-পয়সারও দরকার রয়েছে বলে আকাশকে তরুণী জানান। ওই যুবক সেই সময় তাঁকে জানায়, সে সাহায্য করবে। তাই বিকেলে তরুণীকে অশোকনগরের একটি জায়গায় ডেকে পাঠায়।
তরুণী আকাশের কথায় ভরসা করে ওই যুবকের সঙ্গে দেখা করতে যান। সেখানে তিনি পৌঁছলে দেখেন, ওই যুবক ছাড়াও তন্ময় পাল, টুকাই শিকদার ও গোপাল পাল নামে তিন যুবক রয়েছে। এই তিনজনের সঙ্গে তরুণীর আগে কোনও পরিচয় ছিল না। সেদিনই পরিচয় হয়। এরপর টাকা দেওয়ার বাহানায় একটি ফাঁকা বাড়িতে ওই তরুণীকে নিয়ে যায় চার যুবক। সেখানে তাঁরা মদের আসর বসায়। প্রতিবাদ করলে তরুণীকেও জোর করে মদ খাইয়ে বেহুঁশ করে দেয়। এরপর তরুণীকে এক এক করে ওই চারজন ধর্ষণ করে বলে অভিযোগ।
তরুণীর অভিযোগ পেতেই ওই চার যুবককে গ্রেফতার করে পুলিশ। তাঁদের জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। আপাতত ওই তরুণী বারাসত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আরও পড়ুন: রাত-বিরেতে লুচির আবদার, না পেয়েই বেদম মার স্ত্রীকে! স্বামীর মাথায় ফুটন্ত তেল ঢেলে দিলেন মহিলা