Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল?

মহারাজা ক্লাস চালুর পরদিনই এয়ার ইন্ডিয়ার প্লেন লেট

দ্য ওয়াল ব্যুরো: শুক্রবারই বড় মুখ করে এয়ার ইন্ডিয়া ঘোষণা করেছিল, তাদের প্লেনে চালু হচ্ছে মহারাজা ক্লাস। তাতে যাত্রীদের আরামের ব্যবস্থা থাকবে একেবারে আন্তর্জাতিক মানের। তার পরদিনই সার্ভারের গোলযোগে প্রায় মুখ থুবড়ে পড়ল ওই সংস্থার বিমান পরিষেব

মহারাজা ক্লাস চালুর পরদিনই এয়ার ইন্ডিয়ার প্লেন লেট

শেষ আপডেট: 23 June 2018 11:19

দ্য ওয়াল ব্যুরো: শুক্রবারই বড় মুখ করে এয়ার ইন্ডিয়া ঘোষণা করেছিল, তাদের প্লেনে চালু হচ্ছে মহারাজা ক্লাস। তাতে যাত্রীদের আরামের ব্যবস্থা থাকবে একেবারে আন্তর্জাতিক মানের। তার পরদিনই সার্ভারের গোলযোগে প্রায় মুখ থুবড়ে পড়ল ওই সংস্থার বিমান পরিষেবা। বেশ কয়েকটি বিমান উড়ল নির্ধারিত সময়ের চেয়ে অনেক দেরিতে। ব্যস্ত সময়ে বিমান লেট করায় গুরুতর ভোগান্তি হল যাত্রীদের। অসন্তুষ্ট হয়ে তাঁরা ক্ষোভ উগরে দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। ব্লুক্রাফট ডিজিটাল ফাউন্ডেশনের চিফ এক্সিকিউটিভ অখিলেশ মিশ্র টুইটারে লিখেছেন, এইমাত্র দিল্লি এয়ারপোর্টে পৌঁছেছি।  শুনলাম দু’ঘন্টা ধরে এয়ার ইন্ডিয়ার সার্ভারের গন্ডগোল চলছে। সবকটা ডোমেস্টিক আর ইন্টারন্যাশনাল ফ্লাইট মাটিতে দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে আটকে পড়া যাত্রীদের নিয়ে মেলা বসেছে এয়ারপোর্টে। এখানে হাঁটাচলা করাই  শক্ত। মদন জৈন নামে আর এক যাত্রী বিমানের সিট থেকে টুইট করেছেন, এক ঘন্টা ধরে প্লেনের ভিতরে বসে আছি। কখন উড়বে জানি না। খুব হয়রানি হচ্ছে।

```