Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল?

মদ খেতে বাধা, বৌদিকে অ্যাসিড ছোড়ার অভিযোগ দেওরের বিরুদ্ধে

দ্য ওয়াল ব্যুরো: ভরদুপুরে মহিলার উপর অ্যাসিড হামলা। রবিবার বেলা আড়াইটে নাগাদ এই ঘটনা ঘটে হাওড়ার টিকিয়াপাড়ায়। পুলিশ জানিয়েছে, এ দিন দুপুরে বেলিলিয়াস রোড দিয়ে যাচ্ছিলেন ওই মহিলা। আচমকাই তাঁকে লক্ষ্য করে অ্যাসিড ছুড়ে দেয় এক যুবক। পুলিশ জানিয়েছ

মদ খেতে বাধা, বৌদিকে অ্যাসিড ছোড়ার অভিযোগ দেওরের বিরুদ্ধে

শেষ আপডেট: 10 February 2019 13:27

দ্য ওয়াল ব্যুরো: ভরদুপুরে মহিলার উপর অ্যাসিড হামলা। রবিবার বেলা আড়াইটে নাগাদ এই ঘটনা ঘটে হাওড়ার টিকিয়াপাড়ায়। পুলিশ জানিয়েছে, এ দিন দুপুরে বেলিলিয়াস রোড দিয়ে যাচ্ছিলেন ওই মহিলা। আচমকাই তাঁকে লক্ষ্য করে অ্যাসিড ছুড়ে দেয় এক যুবক। পুলিশ জানিয়েছে রাজু আনসারি নামের ওই যুবক সম্পর্কে মহিলার দেওর হন। এ দিকে অ্যাসিড হামলার পর পালানোর চেষ্টা করে রাজু। কিন্তু স্থানীয়রা ধরে ফেলেন তাকে। শুরু হয় বেধড়ক মারধর। খবর পেয়েই ঘটনাস্থলে আসে হাওড়া থানার পুলিশ। গুরুতর আহত অবস্থায় অ্যাসিড আক্রান্ত মহিলাকে ভর্তি করা হয় হাওড়া জেলা হাসপাতালে। ইতিমধ্যেই অভিযুক্ত রাজু আনসারিকে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয়রা জানিয়েছেন, প্রতিদিনই মদ খেয়ে বাড়ি ফিরত রাজু। আর তারপরেই শুরু হতো অশান্তি। পরিবারের সদস্যের হাজার বারণ সত্ত্বেও পাল্টায়নি পরিস্থিতি। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান পারিবারিক অশান্তির জেরেই নিজের বৌদিকে লক্ষ্য করে অ্যাসিড ছুড়েছে রাজু। ঘটনার তদন্ত শুরু করে হাওড়া থানার পুলিশ। কোথা থেকে রাজু এই অ্যাসিড কিনেছে তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশকর্মীরা। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী খোলা বাজারে এখন অ্যাসিড বিক্রি নিষিদ্ধ। তাও কীভাবে রাজু অ্যাসিড কিনলো তাই নিয়েই প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা। এলাকায় পুলিশের নজরদারির অভাব রয়েছে বলেও অভিযোগ তুলেছেন তাঁরা। পারিবারিক অশান্তির জেরেই রাজু আনসারি এমন কাণ্ড ঘটিয়েছে, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও কারণ তাও খতিয়ে দেখছে পুলিশ।

```