Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল?

প্রেমিকই শ্লীলতাহানি করেছে রাস্তার মাঝে! অপমানে আত্মঘাতী কালিয়াগঞ্জের যুবতী

দ্য ওয়াল ব্যুরো: মাঝ রাস্তায় দাঁড়িয়ে অপমান করেছিল প্রেমিক, এমনকি শ্লীলতাহানিও করেছিল বলে অভিযোগ। সেই অপমান মেনে নিতে না পেরে আত্মঘাতী (Suicide)হলেন উত্তর দিনাজপুরের এক কলেজ ছাত্রী! ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ

প্রেমিকই শ্লীলতাহানি করেছে রাস্তার মাঝে! অপমানে আত্মঘাতী কালিয়াগঞ্জের যুবতী

শেষ আপডেট: 25 June 2022 12:07

দ্য ওয়াল ব্যুরো: মাঝ রাস্তায় দাঁড়িয়ে অপমান করেছিল প্রেমিক, এমনকি শ্লীলতাহানিও করেছিল বলে অভিযোগ। সেই অপমান মেনে নিতে না পেরে আত্মঘাতী (Suicide)হলেন উত্তর দিনাজপুরের এক কলেজ ছাত্রী! ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ (kaliagunj) থানার কুনোরে।

জানা গেছে মৃতার নাম ডলি রায়। কালিয়াগঞ্জ কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী তিনি। পরিবারের অভিযোগ, গত সোমবার সকালে কলেজে যাচ্ছিলেন ডলি। হঠাৎই কুনোর বাসস্ট্যান্ডের কাছে থেকে টোটোয় ওঠার সময় সুজয় নামে স্থানীয় এক যুবক তাঁর মোবাইল কেড়ে নেয়। তাঁকে আটকে মারধর করে বলে অভিযোগ। পরে মোবাইলটি আছাড় মেরে ফেলে ভেঙে দেয়। এমনকি ডলির জামা কাপড়ও ছিঁড়ে দেওয়া হয় বলে অভিযোগ।

জানা যায়, পরিবারের লোক গিয়ে উদ্ধার করে আনেন ডলিকে। গত কয়েকদিন বাড়িতেই ছিলেন ডলি। মানসিক অবসাদে ভুগছিলেন। তবে এমন কাণ্ড ঘটিয়ে ফেলবেন তা স্বপ্নেও ভাবতে পারেননি পরিবারের লোকেরা। তাঁকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পরিবারের লোকেরাই। তৎক্ষনাৎ কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় পরে রায়গঞ্জ মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছিল। শুক্রবার রাতে সেখানেই মারা যান তিনি।

সুজয় নামে ওই যুবকের নামে কালিয়াগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ডলির পরিবার। তাঁদের কথায়, সেইদিনের অপমান সহ্য করতে না পেরেই মেয়ে এমন কাণ্ড ঘটিয়েছে। স্থানীয় সূত্রে খবর, এর আগেও ডলিকে একাধিকবার বিরক্ত করেছিল সুজয়। বারবার প্রেমের জন্য জোর করত। সেই নিয়ে ঝামেলাও হয়েছে এর আগে। তবে এমন পরিণতি হবে তা ছিল কল্পনাতীত।

তৃণমূলের পঞ্চায়েত সদস্যের ভয়ঙ্কর দৈন্য, কাজের খোঁজে ছাড়তে চান রাজ্য


```