Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল?

পাত্রসায়রে পথে নামল গুলিবিদ্ধ ছাত্রের সহপাঠীরা

দ্য ওয়াল ব্যুরো, বাঁকুড়া: নিরীহ ছাত্রের উপর পুলিশের গুলি চালনার অভিযোগ তুলে এ বার পঠনপাঠন বন্ধ রেখে আন্দোলনে নামলো বাঁকুড়ার পাত্রসায়রের কৃষ্ণনগর উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা। সোমবার কালো পতাকা নিয়ে ও কালো ব্যাজ পরে স্কুলের গেটের সামনে বিক

পাত্রসায়রে পথে নামল গুলিবিদ্ধ ছাত্রের সহপাঠীরা

শেষ আপডেট: 24 June 2019 05:55

দ্য ওয়াল ব্যুরো, বাঁকুড়া: নিরীহ ছাত্রের উপর পুলিশের গুলি চালনার অভিযোগ তুলে এ বার পঠনপাঠন বন্ধ রেখে আন্দোলনে নামলো বাঁকুড়ার পাত্রসায়রের কৃষ্ণনগর উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা। সোমবার কালো পতাকা নিয়ে ও কালো ব্যাজ পরে স্কুলের গেটের সামনে বিক্ষোভ দেখাচ্ছে স্কুলের ছাত্রছাত্রীরা। তাঁদের দাবি, পুলিশের কাছ থেকে উপযুক্ত জবাব না পাওয়া পর্যন্ত এই অবস্থান বিক্ষোভ চলবে। শনিবার বিকেলে তৃণমূল নেতা ও রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারী পাত্রসায়রে দলের 'জনসংযোগ যাত্রা' সেরে ফিরে যান। তারপরেই জয় শ্রীরাম ধ্বনি দেওয়াকে কেন্দ্র করে গোটা এলাকা তেতে ওঠে। বিজেপির অভিযোগ, তৃণমূলের সভায় বাইরে থেকে প্রচুর লোকের জমায়েত হয়েছিল। তাদের মধ্যে কয়েক জন দুষ্কৃতীও ছিল। তারাই বিজেপির পাত্রসায়র মণ্ডল-২ সভাপতি তমালকান্তি গুঁই এর দোকানে হামলা চালায়। এলাকার মানুষ প্রতিবাদ করলে পুলিশ গুলি চালায়। গুলিবিদ্ধ হয় অষ্টম শ্রেণিতে পাঠরত সৌমেন বাউড়ি নামে এক ছাত্র সহ তিন জন। রাতেই বছর তেরোর ছাত্র সৌমেন, এবং গুলিবিদ্ধ আরও দুজন তাপস বাউড়ি ও টুলু খাঁকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাদের চিকিৎসা চলছে। আহত দুই যুবক তাদের সমর্থক বলে দাবি বিজেপির। বিজেপির তরফে রবিবার দিনভর আন্দোলনের পর সোমবার সকাল থেকে আহত ছাত্র সৌমেন বাউড়ির সহপাঠী, বন্ধুরা পুলিশের গুলি চালনার অভিযোগ তুলে আন্দোলন শুরু করেছে। ছাত্র ছাত্রীদের এই আন্দোলনকে স্কুলের শিক্ষকরাও সমর্থন জানিয়েছেন বলে জানা গেছে। তাই সকাল থেকেই পুরোপুরি থমকে গেছে কৃষ্ণনগর উচ্চ বিদ্যালয়ের পঠনপাঠন।

```