Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল?

এ বার নজর ভাটপাড়ায়, জানিয়ে দিলেন জ্যোতিপ্রিয়, পাত্তা দিলেন না অর্জুন

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: কাঁচরাপাড়া, হালিশহর, বনগাঁ, নৈহাটি পুনর্দখলের পর এ বার ভাটপাড়াকে পাখির চোখ করল তৃণমূল। উত্তর ২৪ পরগনার জেলা তৃণমূল সভাপতি, তথা রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক দাবি করলেন, নভেম্বর মাসের মধ্যেই অর্জু

এ বার নজর ভাটপাড়ায়, জানিয়ে দিলেন জ্যোতিপ্রিয়, পাত্তা দিলেন না অর্জুন

শেষ আপডেট: 17 October 2019 10:23

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: কাঁচরাপাড়া, হালিশহর, বনগাঁ, নৈহাটি পুনর্দখলের পর এ বার ভাটপাড়াকে পাখির চোখ করল তৃণমূল। উত্তর ২৪ পরগনার জেলা তৃণমূল সভাপতি, তথা রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক দাবি করলেন, নভেম্বর মাসের মধ্যেই অর্জুন সিংয়ের গড় ভাটপাড়া পুরসভা পুনর্দখল করবেন তাঁরা। বিষয়টাকে  অবশ্য গুরুত্ব দিতে নারাজ বিজেপি। অর্জুনের পাল্টা মন্তব্য, “ভারতীয় জনতা পার্টি এখন বাংলা দখলের পথে। ভাটপাড়া নিয়ে ভাবার সময় নেই।” বৃহস্পতিবার জ্যোতিপ্রিয়বাবু বলেন, “৩৪ জন কাউন্সিলরের মধ্যে ইতিমধ্যেই ভাটপাড়া পুরসভার ২১ জন কাউন্সিলর অনাস্থা আনতে চেয়ে এককাট্টা হয়েছেন। কাজেই বোর্ড পুনর্দখল করা এখন শুধু সময়ের অপেক্ষা।” ৩৫ আসনের ভাটপাড়া পুরসভায় একজন কাউন্সিলরের মৃত্যু হয়েছিল আগেই। ভাটপাড়ার প্রাক্তন পুরপ্রধান অর্জুন সিং তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়ার পরেই ১১ জন কাউন্সিলর তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। পরবর্তীতে আরও আট কাউন্সিলর বিজেপিতে যোগ দেওয়ায় সংখ্যাগরিষ্ঠতার বিচারে এগিয়ে যায় বিজেপি। তারপরেই শুরু হয় টানাপড়েন। গত ৪ জুন সকালে নতুন পুরপ্রধান নির্বাচনে বিজেপির মোট ২৬ জন কাউন্সিলরের ভোটে জয়ী হন অর্জুন সিংয়ের ভাইপো সৌরভ সিং। অর্থাৎ আরও সাতজন কাউন্সিলরের সমর্থন পান সৌরভ। ম্যাজিক সংখ্যার থেকে অনেক বেশি আসন নিয়ে ভাটপাড়া পুরসভা আনুষ্ঠানিক ভাবে দখল করে নেয় বিজেপি। শুধু ভাটপাড়াই নয়, লোকসভা ভোটের পর থেকে জেলার একের পর এক পুরসভার দখল নিতে শুরু করে গেরুয়া শিবির। কিন্তু দু’মাস যেতে না যেতেই তাদের পালের হাওয়া কেড়ে নেওয়া শুরু তৃণমূলের। হাতছাড়া হওয়া পুরসভাগুলি পুনর্দখল করতে শুরু করে শাসকদল। বনগাঁ, হালিশহর পুরসভা নিয়ে মামলা করেও তা ধরে রাখতে পারেনি বিজেপি। পদ্মশিবিরে যাওয়া কাউন্সিলররা ফিরতে শুরু করেন পুরনো দলে। এমনকী মুকুল রায়ের খাসতালুক কাঁচরাপাড়া পুরসভাও হাতছাড়া হয় বিজেপির। পুজোর আগে গারুলিয়া পুরসভা থেকেও সুনীল সিংকে পদত্যাগ করতে হয়েছে। বুধবার নৈহাটি পুরবোর্ড পুনর্দখল করে তৃণমূল। জেলাশাসকের দফতরে বিজেপির আনা অনাস্থার বিরুদ্ধে ভোট দেন তৃণমূলের ২৪ জন কাউন্সিলর। সভায় আসেননি বিজেপির সাত কাউন্সিলর। তাই ২৪-০ ফলে ফের পুরবোর্ডের দখল নেয় রাজ্যের শাসকদল। এরপরেই আজ ভাটপাড়া পুরসভা পুনর্দখলের ইঙ্গিত দিয়ে জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, “সব কিছু যে ভাবে চলছে তাতে নভেম্বরের মধ্যেই এই পুরবোর্ড তাদের দখলে আসবে। যদিও অর্জুন সিংয়ের পাল্টা দাবি, ভাটপাড়া বোর্ড বিজেপির ছিল, ভবিষ্যতেও বিজেপির থাকবে।”

```