Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল?

দোকানে ঢুকে বিজেপি কর্মীকে ধারালো অস্ত্রের কোপ বাঁকুড়ায়

দ্য ওয়াল ব্যুরো, বাঁকুড়া: ভোট পরবর্তী হিংসা অব্যাহত বাঁকুড়ায়। এ বার দোকানে ঢুকে এক বিজেপি কর্মীকে ধারালো অস্ত্রের কোপ মারার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। তাঁর দোকানও ভাঙচুর করা হয় বলে অভিযোগ। শনিবার বাঁকুড়ার পাত্রসায়র থানার বেলুট গ্রামের

দোকানে ঢুকে বিজেপি কর্মীকে ধারালো অস্ত্রের কোপ বাঁকুড়ায়

শেষ আপডেট: 15 June 2019 09:36

দ্য ওয়াল ব্যুরো, বাঁকুড়া: ভোট পরবর্তী হিংসা অব্যাহত বাঁকুড়ায়। এ বার দোকানে ঢুকে এক বিজেপি কর্মীকে ধারালো অস্ত্রের কোপ মারার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। তাঁর দোকানও ভাঙচুর করা হয় বলে অভিযোগ। শনিবার বাঁকুড়ার পাত্রসায়র থানার বেলুট গ্রামের এই ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। আহত ওই বিজেপি কর্মীকে পাত্রসায়র ব্লক হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রতিদিনের মতো এ দিন সকালেও বেলুট বাজারে নিজের মোবাইলের দোকান খোলেন স্থানীয় ব্যবসায়ী সুশোভন দত্ত। কিছুক্ষণের মধ্যেই একদল দুষ্কৃতী তাঁর দোকানে ঢুকে হামলা চালায় বলে অভিযোগ। দোকানে ভাঙচুর চালানোর পাশাপাশি ওই ব্যবসায়ীকেও ধারালো অস্ত্রের কোপ দেওয়া হয়। সুশোভনবাবু বলেন, “হঠাৎই বেলুট-রসুলপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান তাপস বারির নেতৃত্বে  দুষ্কৃতীরা আমার দোকানে ঢুকে ভাঙচুর চালায়। এরপরেই টাঙ্গি দিয়ে কোপ দেয়।” বিজেপি কর্মী হিসেবে পরিচিত বলেই তৃণমূল তাকে আক্রমণ করেছে বলে সুশোভন দত্তের অভিযোগ। দলের আক্রান্ত কর্মীর পাশে দাঁড়িয়েছেন বিজেপির পাত্রসায়র মণ্ডল সভাপতি তমাল গুঁই। তিনি বলেন, “সুশোভন দত্তের মোবাইল ফোনের দোকানে তাপস বারির নেতৃত্বে তৃণমূল আশ্রিত দূষ্কৃতীরা হামলা চালিয়েছে। তাকে মারধরের পাশাপাশি কম্পিউটার সহ দোকানের অন্যান্য জিনিসপত্র ভাঙচুর করে। নগদ টাকাও লুঠ করে। তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। পাত্রসায়র থানা কোনও পদক্ষেপ না করলে জেলাপুলিশের সুপার ও জেলাশাসককেও জানানো হবে। এ দিকে তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল প্রধান তাপস বারি। তিনি বলেন, “এই ঘটনার সঙ্গে তিনি বা তৃণমূলের কেউ যুক্ত নয়। নতুন বিজেপি ও পুরনো বিজেপি দুই পক্ষের পদ পাওয়া নিয়ে ঝামেলার জেরেই এই ঘটনা ঘটেছে। এখন এর দায় তাঁদের দলের উপর চাপানো হচ্ছে।” পুলিশ জানিয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। বাঁকুড়ার এসপি কোটেশ্বর রাও বলেন, "আমরা অভিযোগ পেয়েছি। তদন্ত করে দেখা হচ্ছে ঘটনাটা ঠিক কী ঘটেছিল।"

```