Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল?

সাক্ষাৎ কুম্ভকর্ণ! টুইন টাওয়ার ভাঙার আগের মুহূর্তেও নিশ্চিন্তে ঘুম পাশের বাড়ির প্রতিবেশীর

দ্য ওয়াল ব্যুরো: পরিকল্পনা মতোই আজ দুপুরে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে (Demolished) নয়ডার (Noida) বিতর্কিত টুইন টাওয়ার (Twin Tower)। সুবিশাল এই ধ্বংসযজ্ঞের জন্য এক মাস আগে থেকেই যমজ অট্টালিকা দুটির আশেপাশের বাড়ি এবং বহুতলগুলি খালি করার প

সাক্ষাৎ কুম্ভকর্ণ! টুইন টাওয়ার ভাঙার আগের মুহূর্তেও নিশ্চিন্তে ঘুম পাশের বাড়ির প্রতিবেশীর

শেষ আপডেট: 28 August 2022 15:15

দ্য ওয়াল ব্যুরো: পরিকল্পনা মতোই আজ দুপুরে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে (Demolished) নয়ডার (Noida) বিতর্কিত টুইন টাওয়ার (Twin Tower)। সুবিশাল এই ধ্বংসযজ্ঞের জন্য এক মাস আগে থেকেই যমজ অট্টালিকা দুটির আশেপাশের বাড়ি এবং বহুতলগুলি খালি করার পদ্ধতি শুরু করা হয়েছিল। কিন্তু আজ সকালেও দেখা গেল, টুইন টাওয়ার ভেঙে ফেলার কিছুক্ষণ আগে অবধিও পাশের একটি আবাসনে নিশ্চিন্তে ঘুমিয়ে ছিলেন (Sleping) এক ব্যক্তি।

টাওয়ারগুলির আশেপাশের প্রায় ৫ হাজার বাসিন্দাকে নিজেদের বাড়ি খালি করে নিরাপদ জায়গায় চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই কাজের জন্য নিযুক্ত করা হয়েছিল স্পেশাল টাস্ক ফোর্সের সদস্যদের। আজ সকাল ৭টা নাগাদ তাঁদেরই একজন আবিষ্কার করেন, একটি আবাসনের সবচেয়ে উঁচু তলায় নিশ্চিন্তে ঘুমিয়ে রয়েছেন এক ব্যক্তি।

স্পেশাল টাস্ক ফোর্সের একজন সদস্য নরেন্দ্র কেশওয়ানি জানিয়েছেন, কোনও ভাবে ওই ব্যক্তি বাড়ি খালি করে দেওয়ার জন্য নির্ধারিত সময়সীমা ভুলে গিয়েছিলেন। তাই নিশ্চিন্তে নিদ্রা গিয়েছিলেন তিনি। বাড়িগুলি সত্যিই খালি হয়েছে নিশ্চিত হওয়ার জন্য আজ দ্বিতীয়বার তল্লাশি চালানো হচ্ছিল। তখনই একজন নিরাপত্তারক্ষীর চোখে পড়ে ব্যাপারটা। তিনিই স্পেশাল টাস্ক ফোর্সের এক সদ্যস্যকে খবর দেন। তারপর অবশ্য তাঁকে ঘুম থেকে তুলে বাড়ি খালি করে দেওয়া হয়।

তারপর তো দুপুর ২.৩০ মিনিটে ধুলিস্যাৎ হয়ে যায় যুগ্ম অট্টালিকা। ৩ হাজার ৭০০ কেজি বিস্ফোরকের সাহায্যে মাত্র ৯ সেকেন্ডেই ভেঙে ফেলা হয় বিতর্কিত টাওয়ার দুটি। রবিবার সন্ধ্যা ৬.৩০ থেকেই আবার নিজেদের আবাসনে ফিরিয়ে আনা হচ্ছে বাসিন্দাদের।

ভেঙে ফেলা হল নয়ডার সেই বেআইনি যমজ বহুতল, দেখল সারা দেশ


```