Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল?

পাক হেফাজত থেকে এখনও ছেলের ফেরার খবর নেই, বিএসএফ কর্তার সঙ্গে কথা পূর্ণমের বাবার

পূর্ণমের বাবা ভোলানাথ সাউ টোটো চালান। পূর্ণমের দাদা শ্যামসুন্দর সেভাবে কিছু করে না। বলতে গেলে গোটা পরিবার আর্থিকভাবে পূর্ণমের উপরই নির্ভরশীল। সবকিছু মিলিয়ে দুশ্চিন্তায় বদলে গেছে গোটা পরিবারের ছবিটাই।

পাক হেফাজত থেকে এখনও ছেলের ফেরার খবর নেই, বিএসএফ কর্তার সঙ্গে কথা পূর্ণমের বাবার

শেষ আপডেট: 26 April 2025 12:10

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: সময় যত যাচ্ছে ততই উৎকণ্ঠা বাড়ছে বিএসএফ জওয়ান পূর্ণম সাউয়ের রিষড়ার বাড়িতে। পাকিস্তানের হাতে স্বামী বন্দি হয়েছেন খবর পাওয়ার পর থেকেই ঘুম গিয়েছে পূর্ণমের অন্তঃসত্ত্বা স্ত্রীর। দিশেহারা বৃদ্ধ বাবা-মাও। 

পূর্ণমের বাবা ভোলানাথ সাউ টোটো চালান। পূর্ণমের দাদা শ্যামসুন্দর সেভাবে কিছু করে না। বলতে গেলে গোটা পরিবার আর্থিকভাবে পূর্ণমের উপরই নির্ভরশীল। সবকিছু মিলিয়ে দুশ্চিন্তায় বদলে গেছে গোটা পরিবারের ছবিটাই। ভোলানাথবাবু শনিবার জানান, পাঠানকোটে বিএসএফ ব্যাটেলিয়নের সিওর সঙ্গে কথা বলেছেন তিনি। সর্বোচ্চ স্তর থেকে তাঁর ছেলেকে ফেরানোর চেষ্টা চলছে বলে জানিয়েছেন। কিন্তু যতক্ষণ ছেলে না ফিরছে কিছুতেই আশ্বস্ত হতে পারছেন না। তাঁরা চাইছেন দেশের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিরক্ষামন্ত্রী পাকিস্তানের সঙ্গে আলোচনা করে পূর্ণমকে দেশে ফেরানোর ব্যবস্থা করুক।

মঙ্গলবার কাশ্মীরের পহেলগামে পর্যটকদের নৃশংসভাবে হত্যা করে জঙ্গিরা। এরপরই জঙ্গি নিধনে কড়া পদক্ষেপ করে ভারত। সীমান্তে তল্লাশি অভিযান শুরু হয়। এরই মধ্যে বুধবার ভুল করে পাঞ্জাবের আন্তর্জাতিক সীমান্ত টপকে যান বিএসএফের ১৮২ নং ব্যাটেলিয়নের সদস্য কনস্টেবল পূর্ণম।

তিনি একটি খামারের কাছে ডিউটি দিচ্ছিলেন। রুটিন ভিজিটের সময় সীমান্ত পেরিয়ে পাকিস্তানের ভূখণ্ডে প্রবেশ করেন। অজান্তে এমন কাজ করে ফেললেও সঙ্গে সঙ্গে তাঁকে ধরে ফেলেন পাকিস্তান রেঞ্জার্স। এই ঘটনার পর ভারতীয় সেনা ও পাকিস্তান রেঞ্জার্সের কর্মকর্তারা বিষয়টি সমাধানের জন্য একটি পতাকা বৈঠক শুরু করেন, যাতে ওই জওয়ানকে দ্রুত মুক্তি দেওয়া যায়। তাঁকে দ্রুত ভারতে ফেরানোর চেষ্টা চলছে।


```