Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল?

মেলেনি করোনাভাইরাস, স্বাস্থ্যভবনকে স্বস্তি দিয়ে এসে পৌঁছল তিন জনের রিপোর্ট

দ্য ওয়াল ব্যুরো: আবারও বাংলায় স্বস্তি মিলল করোনাভাইরাস পরীক্ষার সাম্প্রতিক রিপোর্টে। স্বাস্থ্যভবনে পৌঁছনো নতুন তিনটি রিপোর্টই নেগেটিভ এল। স্বাস্থ্যভবন সূত্রের খবর, এখনও পর্যন্ত রাজ্যে পরীক্ষা করা সাত জনের শরীরের নমুনায় কোনও নোভেল করোনাভাইরা

মেলেনি করোনাভাইরাস, স্বাস্থ্যভবনকে স্বস্তি দিয়ে এসে পৌঁছল তিন জনের রিপোর্ট

শেষ আপডেট: 5 February 2020 11:55

দ্য ওয়াল ব্যুরো: আবারও বাংলায় স্বস্তি মিলল করোনাভাইরাস পরীক্ষার সাম্প্রতিক রিপোর্টে। স্বাস্থ্যভবনে পৌঁছনো নতুন তিনটি রিপোর্টই নেগেটিভ এল। স্বাস্থ্যভবন সূত্রের খবর, এখনও পর্যন্ত রাজ্যে পরীক্ষা করা সাত জনের শরীরের নমুনায় কোনও নোভেল করোনাভাইরাসের অস্তিত্ব মেলেনি। দক্ষিণ কলকাতার এক বাসিন্দার রক্তের নমুনা শনিবার পাঠানো হয়েছিল পুণেতে। সেই রিপোর্ট নেগেটিভ আসে। গতকাল বেলেঘাটা নাইসেডে পাঠানো আরও দুটি নমুনার রিপোর্টও নেগেটিভ এসেছে। ফলে এই মুহূর্তে স্বাস্থ্যভবনে পৌঁছনো তিনটি রিপোর্টই নেগেটিভ। অন্যদিকে গতকালই হাসপাতালে ভর্তি রাখা ছজনের মধ্যে তিন জনকে ছেড়ে দেওয়া হয়। আজ, বুধবার সকালে ফের এক জনকে ভর্তি করানো হয়। তিনি পূর্ব মেদিনীপুরের বাসিন্দা। আরও তিন জনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। এসবের মধ্যেই রাজ্যের প্রথম মেডিক্যাল কলেজ হিসেবে আরজিকর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তৈরি হয়ে গেছে ১০ শয্যার আইসোলেশন ওয়ার্ড। আছে দুটি সিসিইউ। সাত জন চিকিৰসক-টেকনিশিয়ানের টিমও তৈরি।অধ্যক্ষ শুদ্ধধন বটব্যাল জানিয়েছেন, নোভেল করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে যে কোনও ব্যক্তি আরজিকরে এলে তাঁকে সেখানেই ভর্তি করে নমুনা পরীক্ষা করা হবে।

```