Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'এটা কাটতে পারব না', জাতীয় পতাকার রঙের ফিতে দেখে পিছু হটলেন ওমর, মুখ্যমন্ত্রীর প্রশংসায় নেটপাড়া‘সবচেয়ে অসুখী বোধ করছিলাম, শিক্ষাক্ষেত্রে প্রায় পুকুর চুরির মতো ব্যাপার ঘটছিল বলে’প্রকাশিত সিবিএসই দশম শ্রেণির ফলাফল! পাশের হারে ছেলেদের টেক্কা মেয়েদের, শীর্ষে কোন শহর? নববর্ষে পারিবারিক সেলিব্রেশন, তার মাঝেই ইন্ডাস্ট্রির উন্নতির প্রার্থনা অপরাজিতারনববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই, রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর! দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার: সূত্রলোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?

নীতা আম্বানির হাতে নতুন হ্যান্ডব্যাগ, কল্পনা করতে পারেন কত দাম?

দ্য ওয়াল ব্যুরো: আমার আপনার সঙ্গে যে পার্স বা হ্যান্ডব্যাগ থাকে, তাতে কখনও দু-পাঁচশ বা খুব বেশি হলে দু-পাঁচ হাজার টাকা আজকাল তো আমরা রেখেই থাকি।  যে ব্যাগ ওই এক-দু টাকার খুচরো থেকে পাঁচশো-হাজারের নোট বহন করছে, সেই ব্যাগ বা পার্সটার দাম কত হ

নীতা আম্বানির হাতে নতুন হ্যান্ডব্যাগ, কল্পনা করতে পারেন কত দাম?

শেষ আপডেট: 22 June 2019 10:31

দ্য য়াল ব্যুরো: আমার আপনার সঙ্গে যে পার্স বা হ্যান্ডব্যাগ থাকে, তাতে কখনও দু-পাঁচশ বা খুব বেশি হলে দু-পাঁচ হাজার টাকা আজকাল তো আমরা রেখেই থাকি।  যে ব্যাগ ওই এক-দু টাকার খুচরো থেকে পাঁচশো-হাজারের নোট বহন করছে, সেই ব্যাগ বা পার্সটার দাম কত হয়? কত আর, খুব বেশি হলে ওই তিন চারশ থেকে তিন চার হাজার।  আমি আপনি তো সাধারণ মানুষ।  কেউকেটারা, বা যাঁরা সেলেব, তাঁদের এক একটি ব্যাগের দাম হাজার পঞ্চাশ থেকে লাখ দেড়েকও শোনা যায়।  কিন্তু তা বলে ২ কোটি ৬০ লাখ হতে পারে, সেটা কখনও ভেবেছেন আপনি? হ্যাঁ ঠিকই পড়ছেন।  ব্যাগের দাম ৩ লক্ষ ৮০ হাজার ডলার! সেই ব্যাগই সম্প্রতি দেখা গেছে এক ভারতীয় মহিলার হাতে।  অবশ্যই তিনি যে ভারতের প্রথম সারির একজন মহিলা তা বলাই বাহুল্য।  তাঁকে কখনও ক্রিকেট গ্যালারিতে ঈশ্বরকে মনে করে মন্ত্র পড়তে দেখা গেছে, আবার কখনও সন্তানের বিয়েতে আর পাঁচটা মায়ের মতো অতিথি সেবা করতে।  আম্বানী পরিবারের চাবির গোছা তো তাঁরই হাতে। নীতা আম্বানী।  তাঁকেই দেখা গেল এই মহামূল্যবান ব্যাগ সমেত। এই মুহূর্তে লন্ডনে সময় কাটাচ্ছেন করিশ্মা আর কারিনা।  দুই বোন তাঁদের বেশ কিছু ছবি পোস্ট করেছেন সোশ্যাল নেটওয়ার্ক সাইটে।  সেখানে নিজেদের কাটানো সুন্দর সময়ের কথা উল্লেখও করেছেন তাঁরা।  মিসেস আম্বানীকেও তাঁদের সাথে ছবিতে দেখা গেছে।  লন্ডনেই তাঁদের দেখা হয়েছে, সে কথাও লিখেছেন কারিশ্মা।  নীতা ১৬ই জুনের ভারত পাকিস্তানের বিশ্বকাপের ম্যাচ নিয়ে ভারতকে চিয়ারআপও করেছেন, সেই ছবিও রয়েছে।  কারিশ্মা ছবিগুলো পোস্ট করেছেন "Wonderful afternoon #londondiaries."লিখে। সেই ছবিতেই আপনি লক্ষ করলে দেখবেন নীতার হাতে রয়েছে Birkin(বার্কিন) ব্যাগ।  যে ব্যাগ বিশ্ববিখ্যাত।  কভার করা এই হ্যাণ্ডব্যাগ হিমালায়ান ক্রোকোডাইলের চামড়া (হিমালয়ান মানে হিমালয়ের কুমীর নয়। এই চামড়ার রং সাদা ও বেজ রঙের মিশ্রন বলে বরফ ঢাকা পর্বতের মতো দেখায়, তাই বলা হয় হিমালয়ান। আদতে নীল নদের কুমীরের চামড়া ব্যবহার করে তার রং কে হালকা করা হয় খুব দীর্ঘ ও জটিল এক প্রক্রিয়ায়।) দিয়ে তৈরি হয়। কুমীরের চামড়ার উপরে হাতের কাজ করা আছে তাতে।  কুমীরের চামড়া দিয়ে তৈরি বলে তাতে হাতে করে তিব্বতী নক্সা করে আলাদা একটা রূপ দেওয়া হয়েছে।  সারাবছর জুড়ে খুব বেশি হলে দুটো এমন ব্যাগ তৈরি করে এই সংস্থা। বিদেশে এই বার্কিন ব্যাগ খুবই প্রচলিত নামী-দামি মানুষজনের কাছে।  কার্দাশিয়ান থেকে শুরু করে জেনর গার্লস সকলের কাছেই এই বার্কিন ব্যাগ দেখা গেছে আগে।  সিঙ্গাপুরের সমাজসেবী জেমি চুয়াও এই ব্যাগ ব্যবহার করেছেন।  আর বহু হলিউডি তারকাদের ব্যাগের তাকেই এই বার্কিন ব্যাগ চোখে পড়েছে। যে ব্যাগ নিয়ে এত কথা হচ্ছে, তার জন্ম হয়েছিল ১৯৮৫ সালে অভিনেত্রী জেন বার্কিনের জন্য।  ফ্লাইটে বার্কিনের পাশে সেবার বসেছিলেন জাঁ লুই দুমা, তখন এরমেস কোম্পানির সিইও তিনি।  বার্কিনের কাছে হ্যাণ্ডব্যাগ সম্পর্কে নানা অভিযোগ তিনি শুনেছিলেন সেদিন।  তাই সিদ্ধান্ত নেন এমন একটি বহুমূল্য ব্যাগ বানাবেন তিনি।  তাই আজ এই বার্কিন ব্যাগের বয়স ৩৪।  আর সেই ব্যাগ হাতেই নীতা আম্বানি পেজ থ্রিতে আবারও আলোচনায় উঠে এলেন।

```