"৬ জইশ জঙ্গি পাঞ্জাবে, দিল্লি ঢুকে হামলার ছক!!", গোয়েন্দাদের তথ্যে নতুন করে জারি হাই অ্যালার্ট
দ্য ওয়াল ব্যুরো: আবার নতুন করে সজাগ পাঞ্জাব। পাঠানকোটে চার অজ্ঞাতপরিচয় ব্যক্তির গাড়ি হাইজ্যাক করার তদন্ত এখনও চলছে, ট্র্যাক করা হচ্ছে গাড়িটিকে। এরই মাঝে জানা যাচ্ছে, ৬ জইশ জঙ্গি পঞ্জাবে ঢুকে দিল্লিতে হামলার ছক কষছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এ
শেষ আপডেট: 15 November 2018 15:45
দ্য ওয়াল ব্যুরো: আবার নতুন করে সজাগ পাঞ্জাব। পাঠানকোটে চার অজ্ঞাতপরিচয় ব্যক্তির গাড়ি হাইজ্যাক করার তদন্ত এখনও চলছে, ট্র্যাক করা হচ্ছে গাড়িটিকে। এরই মাঝে জানা যাচ্ছে, ৬ জইশ জঙ্গি পঞ্জাবে ঢুকে দিল্লিতে হামলার ছক কষছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এই খবর এসে পৌঁছয় গোয়েন্দাদের কাছে।খবর মেলার কয়েক মিনিটের মধ্যে নতুন করে হাই অ্যালার্ট জারি পাঞ্জাবে। দিল্লি পুলিশকেও সতর্ক করে চিঠি পাঠিয়েছেন কাউন্টার ইন্টালিজেন্স ইন্সপেক্টর জেনারেল।
সিআইআইজি সূত্রে খবর, ৬ থেকে ৭ জঙ্গি পাঞ্জাবে ঢুকে পড়েছে। তারা যে কোনও মুহূর্তে রাজধানীতে ঢুকে পড়তে পারে।পাঞ্জাবে ভারত-পাক সীমান্ত ফিরোজপুর দিয়ে জঙ্গিরা ঢুকেছে বলে জানা যাচ্ছে। গাড়ি অপহরণকাণ্ডের পর মঙ্গলবার রাত থেকেই পাঞ্জাব জুড়ে হাই অ্যালার্ট জারি হয়েছে। এবার, নতুন করে চেকপোস্ট গুলিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রত্যেক গাড়ি, ট্রাকের তল্লাশি চলছে। বাদ পড়ছে না সীমান্তবর্তী গ্রামগুলিও।
ফের জঙ্গি নাশকতার আশঙ্কা পাঠানকোটে? এসইউভি হাইজ্যাকের পর জারি হাই অ্যালার্ট
পাঞ্জাবের ফিরোজপুর থেকে দিল্লি যাওয়ার রাস্তায় নেমেছ সেনা। ছানবিন করা হচ্ছে পার্শ্ববর্তী এলাকাগুলি।পাঞ্জাব ও দিল্লির উচ্চপদস্থ প্রশাসনিক কর্তাদের এক জোট হয়ে নিরাপত্তার ম্যাপ তৈরির কথাও বলা হয়েছে। সেই ভাবেই যুদ্ধকালীন তৎপরতায় আঁটোসাঁটো করা হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা।কড়া নজরদারিতে দিল্লির জাতীয় সড়কের যান চলাচল। পাঞ্জাব-দিল্লি রুটে দিল্লি পুলিশ ইতিমধ্যেই ছয়লাট।

২০১৬-র কায়দায় মঙ্গলবার রাতে পঠানকোটের মাধোপুর থেকে একটি গাড়ি হাইজ্যাক হয়। গাড়ির চালক জানান, তাঁর মাথায় বন্দুক ঠেকিয়ে তাঁকে গাড়ি থেকে নামিয়ে গাড়ি নিয়ে পালায় ওই চার জন। মঙ্গলবার রাতের এই ঘটনার পর থেকেই পাঞ্জাব প্রশাসনের রাতের ঘুম উড়েছে। আবার কি ফিরে আসবে ২০১৬-র পাঠানকোট হামলা, বাড়ছে সেই সংশয়ও। ২০১৬ সালে এভাবেই পাঞ্জাবের এক পুলিশ কর্তার গাড়ি হাইজ্যাক করে পাঠানকোট বিমানঘাঁটিতে ঢুকে পড়ে জঙ্গিরা। তার আগে ২০১৫ সালে জঙ্গিরা সেনার পোশাক পড়ে পাঞ্জাবের গুরুদাসপুরে চলন্ত বাসে হামলা চালায়। জঙ্গি হামলায় প্রাণ হারান ৬ জন।
আবার সেই পাঞ্জাব। জঙ্গিরা জইশ-ই-মহম্মদ গোষ্ঠীর বলে এখনও পর্যন্ত খবর। পাঞ্জাবেই তারা লুকিয়ে কিনা, সেই বিষয়টি এখনও গোয়েন্দাদের কাছে স্পষ্ট নয়। সব মিলিয়ে নিরাপত্তার মোড়কে পাঞ্জাব-দিল্লি সহ দেশের ভারত-পাক সীমান্তবর্তী এলাকাগুলি।
The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন