গাড়ির নীচে লুকিয়ে খুদে চিতা বাঘ, আতঙ্ক ছড়াল সিমলার আদালতে
দ্য ওয়াল ব্যুরো: আদালত চত্বরে নাকি ঢুকে পড়েছে চিতা বাঘ। হৈ হৈ অবস্থা। এদিক ওদিক ছুটছে সব। কিছুক্ষণ বাদেই দেখা গেল একটি চিতা বাঘের ছানা বেরিয়ে এল গাড়ির তলা থেকে।মঙ্গলবার দুপুরে সিমলার চাক্কারে জেলা আদালতে ঢুকে পড়ে চিতা বাঘের ছানা।খুদে চ
শেষ আপডেট: 27 November 2018 11:49
দ্য ওয়াল ব্যুরো: আদালত চত্বরে নাকি ঢুকে পড়েছে চিতা বাঘ। হৈ হৈ অবস্থা। এদিক ওদিক ছুটছে সব। কিছুক্ষণ বাদেই দেখা গেল একটি চিতা বাঘের ছানা বেরিয়ে এল গাড়ির তলা থেকে।মঙ্গলবার দুপুরে সিমলার চাক্কারে জেলা আদালতে ঢুকে পড়ে চিতা বাঘের ছানা।খুদে চিতা বাঘকে ঘিরে আতঙ্কের দৌড় চলে অনেক্ষণ।
স্থানীয়রা জানাচ্ছেন, গাড়ির নীচ থেকে চিতা বাঘ বেরোতেই আতঙ্ক বাড়ে। চিতা বাঘটি যে একেবারেই খুদে তা আর কেউ বুঝে উঠতে পারেনি। না দেখেই আতঙ্কে ছোটাছুটি শুরু হয়।

এরপরেই বনদফতের কর্মীদের বেশ ছোটায় খুদে বাঘটি। তাকে ধরতে গিয়ে বেশ হিমশিম খেতে হয় বন কর্মীদের। অনেক চেষ্টায় বাগে আনা হয় তাকে। আপাতত সুস্থ সে, চলছে প্রাথমিক চিকিৎসা।
কোন জঙ্গল থেকে বাঘের ছানাটি এসেছে সেই নিয়ে কিছু বলতে পারছে না বন দফতর। তুতি কোন্দি রিসার্ভ রেসকিউ অ্যান্ড রিসার্ভ সেন্টারে ছানাটিকে রাখা হয়েছে। মঙ্গলবার রাতেই তাকে জঙ্গলে ছাড়া হবে। মায়ের থেকে আলাদা হয়ে বাঘ ছানা লোকালয়ে ঢুকে পড়ে বলে মনে করা হচ্ছে।