দ্য ওয়াল ব্যুরো: 'দুরন্ত ঘূর্ণির ওই লেগেছে পাক'.........
পাকই লেগেছে বটে। তীব্র গতিতে ঘুরছে এক জয়রাইড। সাঁ করে উঠে যাচ্ছে উপরে। পরমুহূর্তেই তড়িৎ গতিতে নেমে আসছে নীচে। চোখের পলক ফেলার উপায় নেই। যেন সামনে কোনও টানটান থ্রিলার ছবি চলছে। কিন্তু এই জয়রাইডের জয়ল্লাসের মাঝেই ঘটে গেল এক ভয়ঙ্কর বিপদ। নিজের সিট থেকে ছিটকে পড়লেন এক মহিলা। আতঙ্কে চিৎকার করে উঠলেন জয়রাইডে বসা বাকিরা। রাইড থেকে ছিটকে একটা প্ল্যাটফর্মে পড়ার পরেই ফের ওই মহিলার দিকে ধেয়ে এক দ্রুত গতির জয়রাইড। আবার ধাক্কা খেলেন ওই মহিলা।
সম্প্রতি এ হেন শিউরে ওঠার মতো এক ভিডিও-ই ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। ঘটনার আকস্মিকতায় হতবাক হয়ে গিয়েছেন সকলেই। দুর্ঘটনা টের পাওয়ার পরেই আশপাশ থেকে ছুটে আসেন লোকজন। তাড়াতাড়ি থামানো হয় জয়রাইডটিকে। তবে ততক্ষণে বিপদ যা হওয়ার হয়েই গিয়েছে। কিন্তু ওই মহিলা আদৌ বেঁচে আছেন কি না, কিংবা তাঁর চোট কতটা গুরুতর সে ব্যাপারে কিছু জানা যায়নি। মেক্সিকোর কাটাপ্লাম অ্যামিউজমেন্ট পার্কে ঘটেছে এই দুর্ঘটনা। পার্কের কর্তৃপক্ষ জানিয়েছে, ওই রাইডটির নাম রোটেটিং গন্ডোলা। যা প্রথমে ৯০ ডিগ্রি পরিমাপে ঘুরতে শুরু করে। এবং ক্রমশ সেতা ৩৬০ ডিগ্রি অর্থাৎ একটা করে পাক খায়। তাও আবার মারাত্মক গতিতে।
জয়রাইডে চড়ার পর দুর্ঘটনার ঘটনা এই প্রথম নয়। এর আগে ২০১৮ সালে চিনে ফেরিস হুইল রাইড থেকে স্লিপ কেটে পড়ে গিয়েছিল ৫ বছরের একটি ছেলে। প্রাণে এবঁচে থাকলেও গুরুতর ভাবে জখম হয় বাচ্চাটি। জানা যায়, ঘাড়ে মারাত্মক চোট পায় সে। জয়রাইডে দুর্ঘটনার ঘটনা ভারতে কিংবা পশ্চিমবঙ্গেও কিছু কম নেই। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যান্ত্রিক ত্রুটির কারণেই দুর্ঘটনা ঘটেছে। তবে মেক্সিকোর এই দুর্ঘটনা কেন হয়েছে স এব্যাপারে বিশদে কিছুই জানা যায়নি।
https://youtu.be/DyiemDksYdQ?t=2