Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল?

এরকম দুর্ঘটনার পরেও কেউ বেঁচে ফিরতে পারেন...দেখুন ভিডিও

দ্য ওয়াল ব্যুরো: ভয়ানক পথ দুর্ঘটনা। এমন গাড়ি দুর্ঘটনার পর বেঁচে ফেরা প্রায় অসম্ভব। তবে সেই অসম্ভবই সম্ভব হয়েছে এবার। সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন দুই কার রেসার। সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল এই দুর্ঘটনার ভিডিও। সেখানে দেখা গিয়েছে বরফে

এরকম দুর্ঘটনার পরেও কেউ বেঁচে ফিরতে পারেন...দেখুন ভিডিও

শেষ আপডেট: 28 January 2020 10:51

দ্য ওয়াল ব্যুরো: ভয়ানক পথ দুর্ঘটনা। এমন গাড়ি দুর্ঘটনার পর বেঁচে ফেরা প্রায় অসম্ভব। তবে সেই অসম্ভবই সম্ভব হয়েছে এবার। সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন দুই কার রেসার। সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল এই দুর্ঘটনার ভিডিও। সেখানে দেখা গিয়েছে বরফে মোড়া এক এলাকার মাঝখান দিয়ে গিয়েছে সর্পিল রাস্তা। দু'পাশে সার বেঁধে দাঁড়িয়ে রয়েছে পাতাঝরা রুক্ষ গাছপালা। রাস্তার পাশেও জমে রয়েছে বরফ। এই রাস্তাতেই চলছিল কার র‍্যালি। সাঁইসাঁই করে ছুটছিল অত্যাধুনিক স্পোর্টস কার। আচমকাই রাস্তার পাশের বরফে স্কিড করে তীব্র গতিতে ছুটে আসা একটি গাড়ির চাকা। প্রবল জোরে শুকনো একটা গাছের সঙ্গে প্রথমে ধাক্কা খায় গাড়িটি। গাছের সঙ্গে গাড়ির সংঘর্ষের মাত্রা এতই বেশি ছিল যে ধাক্কা খেয়ে শুন্যে বার তিনেক ডিগবাজি খেল ওই গাড়িটি। তারপর সজোরে ছিটকে পড়ল বেশ কয়েক হাত দূরে। https://twitter.com/i/status/1220796376591818754 টুইটারে সম্প্রতি এই ভিডিও দেখে আঁতকে উঠেছেন সকলেই। ধরে নেওয়া হয়েছিল গাড়ির ভিতরে কেউ থাকলে নির্ঘাত ওইখানেই মৃত্যু হয়েছে তাঁদের। তবে এ যাত্রায় ভাগ্যের জোরে বেঁচে গিয়েছেন কার র‍্যালিতে অংশ নেওয়া ওই স্পোর্টস কারের দুই যাত্রী। গত শুক্রবার এই ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছে মন্টি কার্লো র‍্যালিতে। দুর্ঘটনার কবলে পড়েছিলেন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ওট তানাক এবং তাঁর কো-ড্রাইভার মার্টিন জারভেওজা। নতুন টিমের সঙ্গে প্রথমবার এই র‍্যালিতে অংশ নিয়েছিলেন তানাক। ভয়াবহ দুর্ঘটনার ভিডিও নিজেই টুইটারে শেয়ার করেছেন ওট তানাক। সেখানে দেখা গিয়েছে শুন্যে পাক খাওয়ার পর মাটিতে আছড়ে পড়েছে গাড়িটি। তারপর খানিক বাদে দেখা গিয়েছে সিটবেল্ট খুলে গাড়ির দরজা দিয়ে বেরিয়ে আসছেন ওট এবং মার্টিন। দুই যাত্রীকে বেঁচে থাকতে দেখে যেন প্রথমে নিজের চোখকেই বিশ্বাস করতে পারেননি অনেক টুইটারিয়ান। তবে বাস্তবে এমনটাই হয়েছে। ভিডিও শেয়ার করে ওট নিজেই লিখেছেন, "আজ সকালে এমনটাই হয়েছিল আমাদের সঙ্গে। তবে আমরা ঠিক আছে। খুব দ্রুত সুস্থ হয়ে যাব।" ইতিমধ্যেই এই ভিডিওর প্রায় ৫ লক্ষ ভিউ হয়েছে টুইটারে। দুর্ঘটনার পরেই প্যারামেডিক্যাল এসে প্রাথমিক চিকিৎসা করে দুই কার রেসারের, তারপর তাঁদের ভর্তি করা হয় হাসপাতালে। আপাতত সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তাঁরা। সাড়াও দিচ্ছেন খুব দ্রুত। অল্প কয়েকদিনের মধ্যেই ওট এবং মার্টিন পুরোপুরি ভাবে সুস্থ হয়ে যাবেন বলে মত চিকিৎসকদের। তবে এবার আর র‍্যালিতে অংশ নেওয়া হবে না এই দু'জনের। জানা গিয়েছে, ঘটনার সময় চতুর্থ স্থানে ছিল ওট এবং মার্টিনের গাড়ি। এর আগে কোনওদিন মন্টি কার্লো র‍্যালিতে সেরার খেতাব জিততে পারেননি ওট তানাক। চলতি মরশুমে সামনে ছিল সুবর্ণ সুযোগ। তবে এই মারাত্মক দুর্ঘটনাই এবার তানাকের স্বপ্নের মাঝে বাদ সেধেছে। তবে খেলায় হার-জিত তো লেগেই থাকে। এই ভয়ঙ্কর দুর্ঘটনার পরেও যে দুই কার রেসার অক্ষত রয়েছেন সেটাই সবচেয়ে বড় কথা, বলছেন নেটিজেনরা।

```