Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল?

সন্তর্পণে ধেয়ে আসছে খুনে হাঙর, জলে ঝাঁপিয়ে কিশোরকে বাঁচালেন পুলিশকর্মী

দ্য ওয়াল ব্যুরো: পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য ছুটি নিয়েছিলেন এক পুলিশকর্মী। স্ত্রীকে সঙ্গে নিয়ে বেড়াচ্ছিলেন সমুদ্রের পাড়ে। হঠাৎই দেখেন ঘন নীল জলে উঁকি দিচ্ছে সাক্ষাৎ মৃত্যুদূত। আর তার সামনেই রয়েছে শিকার। তীক্ষ্ণ নজরে শিকারকে নিশানা বানিয়

সন্তর্পণে ধেয়ে আসছে খুনে হাঙর, জলে ঝাঁপিয়ে কিশোরকে বাঁচালেন পুলিশকর্মী

শেষ আপডেট: 20 July 2020 09:06

দ্য ওয়াল ব্যুরো: পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য ছুটি নিয়েছিলেন এক পুলিশকর্মী। স্ত্রীকে সঙ্গে নিয়ে বেড়াচ্ছিলেন সমুদ্রের পাড়ে। হঠাৎই দেখেন ঘন নীল জলে উঁকি দিচ্ছে সাক্ষাৎ মৃত্যুদূত। আর তার সামনেই রয়েছে শিকার। তীক্ষ্ণ নজরে শিকারকে নিশানা বানিয়ে ধীরে ধীরে এগিয়ে আসছে ওই মৃত্যুদূত। সমুদ্রের জলে এক কিশোরের দিকে তখন এগিয়ে আসছিল খুনে হাঙর। আর সময় নষ্ট করেননি আদ্রিয়ান। ঝাঁপিয়ে পড়েন জলে। চিৎকার করে সতর্ক করেন কিশোরকে। বলতে থাকেন, "এই ছেলে তোমার পিছনে হাঙর রয়েছে। সাবধানে..."। এরপরেই এক ঝটকায় কিশোরকে টেনে পাড়ে নিয়ে আসেন আদ্রিয়ান। জানা গিয়েছে, ফ্লরিডার কোকোয়া বিচ পুলিশের কর্মী আদ্রিয়ান কোসিসকি। ছুটি কাটাতে কোকোয়া বিচে বেড়াতে গিয়েছিলেন তিনি। তখনই নজরে আসে এক কিশোরকে লক্ষ্য করে এগিয়ে আসছে হাঙর। সময় নষ্ট না করে কিশোরকে বাঁচাতে জলে ঝাঁপ দেন আদ্রিয়ান। https://www.facebook.com/100343931391408/posts/279004650192001/ কোকোয়া বিচ পুলিশের তরফে আদ্রিয়ানের কিশোরকে বাঁচানোর ভিডিও শেয়ার করা হয়েছে ফেসবুকে। দিন দুই আগে ভাইরাল হয়েছে এই ভিডিও। ৮০ হাজারের বেশি মানুষ ইতিমধ্যেই দেখে ফেলেছেন এই ভিডিও। অনুমান বিচে থাকা কেউ গোটা ঘটনা ভিডিও করে রেখেছিলেন। কোকোয়া বিচ পুলিশের তরফে আদ্রিয়ানকে কুর্নিশ জানানো হয়েছে। ভিডিও শেয়ার করে কর্তৃপক্ষ লিখেছে, "দ্রুত সঠিক সিদ্ধান্ত নিয়েছিল আদ্রিয়ান। কিশোরের থেকে মাত্র কয়েক ফুট দূরে ছিল ওই হাঙর। ঠিক সময়ে জলে ঝাঁপ দিয়ে কিশোরকে রক্ষা করেছে আদ্রিয়ান।" নেট দুনিয়ায় ভিডিও ছড়িয়ে পড়তেই আদ্রিয়ানের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন নেটিজেনরা। সকলেই বলছেন, "ছুটিতে থাকাকালীনও নিজওর দায়িত্ব ভোলেননি আদ্রিয়ান। পুলিশের কাজ সাধারণ নাগরিককে বিপদ থেকে রক্ষা করা। বেড়াতে গিয়েও সেই দায়িত্ব পালনে ত্রুটি রাখেননি তিনি।" অনেকেই বলেছেন, "একটু এদিক ওদিক হলেই মারাত্মক বিপদ হতে পারত। ঠিক সময়ে দ্রুততার সঙ্গে সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন আদ্রিয়ান। ওঁকে অসংখ্য ধন্যবাদ। ওঁর জন্য গর্ব হচ্ছে।" জানা গিয়েছে, ফ্লরিডার ব্রেভার্ড কাউন্টিতে রয়েছে এই কোকোয়া বিচ। হাঙরের আক্রমণের জন্য এই এলাকা বিখ্যাত। সাধারণত জুলাই থেকে অক্টোবর মাস পর্যন্ত সমুদ্রের জলের উষ্ণতা বেশি থাকে। আর সেই সময়েই উপদ্রব বাড়ে হাঙরদের।

```