Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল?

বিয়ের অনুষ্ঠানের মাঝেই ভেঙে পড়ল হোটেলের ছাদ-দেওয়াল, মৃত অন্তত ১৫

দ্য ওয়াল ব্যুরো: হোটেলের বলরুমে চলছিল বিয়ের অনুষ্ঠান। আচমকাই হুড়মুড় করে ভেঙে পড়ল ছাদ। কেউ কিছু বুঝে ওঠার আগেই কার্যত তছনছ হয়ে গেল অনুষ্ঠানের সাজসজ্জা। ছাদের চাঙড়ের পাশাপাশি ধসে পড়তে লাগলো ঘরের দেওয়ালও। প্রাণ বাঁচানোর তাগিদে পালানোর জন্য ছুট

বিয়ের অনুষ্ঠানের মাঝেই ভেঙে পড়ল হোটেলের ছাদ-দেওয়াল, মৃত অন্তত ১৫

শেষ আপডেট: 28 January 2019 03:21

দ্য ওয়াল ব্যুরো: হোটেলের বলরুমে চলছিল বিয়ের অনুষ্ঠান। আচমকাই হুড়মুড় করে ভেঙে পড়ল ছাদ। কেউ কিছু বুঝে ওঠার আগেই কার্যত তছনছ হয়ে গেল অনুষ্ঠানের সাজসজ্জা। ছাদের চাঙড়ের পাশাপাশি ধসে পড়তে লাগলো ঘরের দেওয়ালও। প্রাণ বাঁচানোর তাগিদে পালানোর জন্য ছুটোছুটি করতে শুরু করেন বিয়েতে আগত অতিথিরা। কিন্তু হঠাৎ কী এমন ঘটল? সাময়িক পরিস্থিতি সামলানোর পর সবাই বুঝতে পারেন ধসের কারনেই এ ভাবে ভেঙে পড়ছে হোটেলের ছাদ এবং দেওয়াল। পুলিশ জানিয়েছে এই ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে ১৫ জনের। আহত হয়েছেন বহু মানুষ। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে পুলিশ। এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে পেরুতে। শনিবার সন্ধ্যায় পেরুর অ্যাবানকে (abancay) শহরের একটি হোটেলে আয়োজন করা হয়েছিল একটি ওয়েডিং পার্টি। প্রায় ১০০ জন অতিথি উপস্থিত ছিলেন এ দিনের বিয়ের আসরে। আচমকাই সেখানে আছড়ে পড়ে ভূমিধস (landslide)। ভেঙে পড়া হোটেলের দেওয়াল এবং ছাদের চাঙড়ের নীচে আটকে পড়েন বহু মানুষ। খবর পেয়েই ঘটনাস্থলে আসে বিপর্যয় মোকাবিলাকারী দল। আটকে পড়া অতিথিদের পাশাপাশি উদ্ধার করা হয় ১৫ জনের মৃতদেহ। পুলিশ জানিয়েছে, তাঁদের মধ্যে রয়েছেন ১১ জন মহিলা এবং ৪ জন পুরুষ। তবে জানা গিয়েছে, সুস্থ রয়েছেন বর এবং বউ। তাঁদের চোট খুব একটা গুরুতর নয় বলেই জানিয়েছেন স্থানীয় হাসপাতালে চিকিৎসকেরা। পুলিশ জানিয়েছে, পাহাড়ি অঞ্চলের খুব কাছেই অবস্থিত এই হোটেলটি। আর তাই ধসের কারণে ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এই হোটেল। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে স্থানীয় হাসপাতালে। তবে পুলিশ জানিয়েছে, এখনও নিখোঁজ রয়েছেন বিয়েতে আসা বেশ কয়েকজন অতিথি। তাঁদের খোঁজে তল্লাশি অভিযান চালাচ্ছে বিপর্যয় মোকাবিলাকারী দল।  

```