Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল?

সুইমিংপুল খুলছে সবার জন্য, নতুন গাইডলাইনে ঘোষণা করল কেন্দ্রীয় সরকার

দ্য ওয়াল ব্যুরো: সবার জন্য খুলছে সুইমিংপুল। কোভিডের নতুন গাইডলাইনে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। গত বছর মার্চ মাসের মাঝামাঝি সময় থেকেই স্কুল, কলেজ, স্টেডিয়াম, জিমের মতো বন্ধ হয়ে গিয়েছিল সুইমিংপুলও। আনলক পর্বে অনেক কিছু খুললেও গোড়ার দিকে অনুম

সুইমিংপুল খুলছে সবার জন্য, নতুন গাইডলাইনে ঘোষণা করল কেন্দ্রীয় সরকার

শেষ আপডেট: 27 January 2021 15:23

দ্য ওয়াল ব্যুরো: সবার জন্য খুলছে সুইমিংপুল। কোভিডের নতুন গাইডলাইনে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। গত বছর মার্চ মাসের মাঝামাঝি সময় থেকেই স্কুল, কলেজ, স্টেডিয়াম, জিমের মতো বন্ধ হয়ে গিয়েছিল সুইমিংপুলও। আনলক পর্বে অনেক কিছু খুললেও গোড়ার দিকে অনুমতি দেওয়া হয়নি। পুজোর পর শুধুমাত্র পেশাদার সাঁতারুদের জন্য সুইমিংপুলে অনুশীলনে অনুমতি দেয় কেন্দ্রীয় সরকার। এদিন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক জানিয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের সঙ্গে আলোচনার ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সতর্কতামূলক নির্দেশিকা হিসেবে সুইমিংপুল সংস্থাগুলিকে বলা হয়েছে অত্যধিক ভিড় বা গা ঘেঁষাঘেঁষি না হয়। যেহেতু মুখ নিঃসৃত ড্রপলেট থেকে সংক্রমণ ছড়ানোর একটা আশঙ্কা থাকে সেকারণেই সুইমিংপুলে এতদিন নিষেধাজ্ঞা জারি রেখেছিল কেন্দ্র। সিনেমা, থিয়েটার, রেস্টুরেন্ট, পানশালা যখন কর্মসংস্থানের কারণে খোলা হয়েছে এক্ষেত্রেও তাই। একই সঙ্গে সমস্ত ধরনের প্রদর্শনীরও অনুমতি দেওয়া হয়েছে। বলা হয়েছে এক রাজ্য থেকে অন্য রাজ্যে গিয়েও প্রদর্শনী করা যাবে। সিনেমা, থিয়েটারে ৫০ শতাংশ দর্শক নিয়ে শো-এর অনুমতি দিয়েছে কেন্দ্র তেমন সুইমিংপুলের ক্ষেত্রে তেমন কোনও সংখ্যা বেঁধে দেওয়া হয়নি।

```