Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল?

আজ থেকে শুরু হচ্ছে না শ্যুটিং, টলিপাড়ার ভবিষ্যৎ নিয়ে চিন্তায় টেকনিশিয়ানরা

দ্য ওয়াল ব্যুরো: প্রায় মাস তিনেক পর আজ ১০ জুন থেকে শ্যুটিং শুরু হওয়ার কথা ছিল টালিগঞ্জে। কিন্তু আর্টিস্ট ফোরামের তরফে জানানো হয়েছে যে আজ থেকে শ্যুটিং শুরু হচ্ছে না। আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে বলা হয়েছে যেহেতু শ্যুটিং শুরুর প্রথম দিন থেকে শি

আজ থেকে শুরু হচ্ছে না শ্যুটিং, টলিপাড়ার ভবিষ্যৎ নিয়ে চিন্তায় টেকনিশিয়ানরা

শেষ আপডেট: 10 June 2020 01:30

দ্য ওয়াল ব্যুরো: প্রায় মাস তিনেক পর আজ ১০ জুন থেকে শ্যুটিং শুরু হওয়ার কথা ছিল টালিগঞ্জে। কিন্তু আর্টিস্ট ফোরামের তরফে জানানো হয়েছে যে আজ থেকে শ্যুটিং শুরু হচ্ছে না। আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে বলা হয়েছে যেহেতু শ্যুটিং শুরুর প্রথম দিন থেকে শিল্পীদের বীমা এবং স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে পূর্ণ আশ্বাস দিতে পারা যায়নি তাই শ্যুটিং শুরু করা হচ্ছে না। অন্যদিকে প্রযোজকদের তরফে জানানো হয়েছে চ্যানেল, ফেডারেশন এবং প্রযোজকদের উদ্যোগ ও সহযোগিতা থাকা সত্ত্বেও আর্টিস্ট ফোরামের আপত্তির কারণে শ্যুটিং শুরু হচ্ছে না। পাশাপাশি তারা এও জানিয়েছে যে দেশে যতদিন করোনা পরিস্থিতি থাকবে ততদিন শ্যুটিং হবে না। প্রসঙ্গত, মার্চ মাসের মাঝামাঝি সময় থেকেই তালা ঝুলেছিল টলিপাড়ায়। দীর্ঘদিন পর অবশেষে ১০ জুন থেকে সিনেমা, মেগা সিরিয়াল, ওয়েব সিরিজ-সহ সব কিছুর শ্যুটিং শুরু হবে বলে সিদ্ধান্ত হয় গত বৃহস্পতিবার। মন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে বৈঠকে বসেছিল আর্টিস্ট ফোরাম, ইম্পা, ফেডারেশন এবং প্রোডিউসারস গিল্ড সহ সমস্ত সংগঠনগুলি। সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। একাধিক বিধি মেনেই শ্যুটিং করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। যেমন ১০ বছরের কম বয়সী শিশু শিল্পীদের সেটে আনা যাবে না। ৬৫ বছরের বেশি বয়সী কোনও অভিনেতা বা অভিনেত্রী যদি ফ্লোরে কাজ করতে চান তাহলে বাধা নেই। তবে তাঁকে মুচলেকা দিতে হবে। কিন্তু ক্ষণিকের জন্য টলিগঞ্জের স্টুডিওপাড়ায় আশার আলো দেখা গেলেও ফের শ্যুটিং বন্ধের কথায় কলাকুশলীদের বিশেষ করে টেকনিশিয়ানের অনেকেরই মাথায় হাত পড়েছে। ইন্ডাস্ট্রির বহু টেকনিশিয়ানের হাতে গত আড়াই মাসেরও বেশি সময় ধরে কোনও কাজ নেই, রোজগার নেই। অনেক ছবির কাজ অর্ধেক হয়ে বন্ধ রয়েছে। নয় নয় করেও ক্ষতির পরিমাণ বেশ অনেকটাই। এর মধ্যে নতুন করে শ্যুটিং বন্ধের খবরে অনিশ্চিত ভবিষ্যতের কথা ভেবে দুশ্চিন্তায় টলিপাড়ার অনেকেই।

```