Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল?

স্বচ্ছ জলে টলটল করছে যমুনা, লকডাউনে উধাও আবর্জনা-দুর্গন্ধ

দ্য ওয়াল ব্যুরো: এই তো দেড় মাস আগের ঘটনা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সপরিবারে তাজমহলে যাবেন বলে কয়েক কিউসেক জল ছাড়া হয়েছিল যমুনা নদীতে। যাতে দুর্গন্ধ, দূষণ অতিথির কাছে না পৌঁছয়। করোনাভাইরাসের সংক্রমণের যখন দেশজোড়া লকডাউন চলছে তখন

স্বচ্ছ জলে টলটল করছে যমুনা, লকডাউনে উধাও আবর্জনা-দুর্গন্ধ

শেষ আপডেট: 5 April 2020 09:30

দ্য ওয়াল ব্যুরো: এই তো দেড় মাস আগের ঘটনা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সপরিবারে তাজমহলে যাবেন বলে কয়েক কিউসেক জল ছাড়া হয়েছিল যমুনা নদীতে। যাতে দুর্গন্ধ, দূষণ অতিথির কাছে না পৌঁছয়। করোনাভাইরাসের সংক্রমণের যখন দেশজোড়া লকডাউন চলছে তখন দূষণ উধাও হয়ে গিয়েছে দিল্লি থেকে। আর তাতে রঙ ফিরে পেয়েছে যমুনার জল। স্বচ্ছ জলে টলটল করছে যমুনা। নোংরা, আবর্জনা, দুর্গন্ধ কার্যত ভ্যানিশ। দিল্লি-এনসিআর এলাকার সমস্ত কলকারখানা বন্ধ। তার ফলে যমুনার জল একেবারে নীল হয়ে উঠেছে। সোশ্যাল মিডিয়ায় সেই ছবিও ভাইরাল। কেন্দ্রের জলশক্তি মন্ত্রক জানিয়েছে, লকডাউনের এই সময়ে যমুনার দূষণ প্রায় ৪৫-৫০ শতাংশ কমে গিয়েছে। যমুনার দূষণ নিয়ে উদ্বেগ বাড়ছিল পরিবেশবিদদের। এবছর দিল্লি বিধানসভা ভোটে আম আদমি পার্টির অন্যতম প্রতিশ্রুতি ছিল 'ক্লিন যমুনা'। এ জন্য বরাদ্দও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তবে লকডাউনে এখন অনেকটাই দূষণমুক্ত যমুনার জল। যদিও পরিবেশবিদরা বলছেন, পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেলে, শিল্পতালুক পুরোপুরি চালু হয়ে গেলে আবার যমুনার অবস্থা আগের মতোই হয়ে যাবে। তাই যমুনাকে যদি দূষণমুক্ত রাখতে হয় তার জন্য নির্দিষ্ট অ্যাকশন প্ল্যান দরকার। তা নাহলে হবে না। ছোটবড় মিলিয়ে দেশের প্রায় ১০৯টি শহরের দূষণ কমে গেছে। কলকাতা থেকে আমদাবাদ, দিল্লি থেকে পুণে, পাটনা থেকে লখনউ--সর্বত্রই বাতাসে কার্বন কণা, নাইট্রোজেন অক্সাইড ব্যাপক হারে কমেছে। আকাশ এতটাই পরিষ্কার যে পাঞ্জাব থেকে স্পষ্ট দেখা গিয়েছে হিমাচলের পাহাড়। তবে যমুনার এমন ছবি দেখে অনেকেই খুশি।

```