Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল?

বিয়ের পরেই জোর করে ধর্মান্তরণের চেষ্টা করছে স্ত্রী, আদালতে মামলা ঠুকলেন শিখ স্বামী

দ্য ওয়াল ব্যুরো: ভালবাসার বিয়ে। তাতে জাত-পাত বা ধর্মের বাধা হয়নি। মুসলিম প্রেমিকাকে শিখ ধর্মমতেই বিয়ে করেছিলেন যুবক। কিন্তু সমস্যা তৈরি হয় বিয়ের কিছুদিন পর থেকেই। যুবকের অভিযোগ, জোর করে তাঁকে ও তাঁর পরিবারের লোকজনকে মুসলিম ধর্মে ধর্মান্তরিত

বিয়ের পরেই জোর করে ধর্মান্তরণের চেষ্টা করছে স্ত্রী, আদালতে মামলা ঠুকলেন শিখ স্বামী

শেষ আপডেট: 15 July 2021 05:59

দ্য ওয়াল ব্যুরো: ভালবাসার বিয়ে। তাতে জাত-পাত বা ধর্মের বাধা হয়নি। মুসলিম প্রেমিকাকে শিখ ধর্মমতেই বিয়ে করেছিলেন যুবক। কিন্তু সমস্যা তৈরি হয় বিয়ের কিছুদিন পর থেকেই। যুবকের অভিযোগ, জোর করে তাঁকে ও তাঁর পরিবারের লোকজনকে মুসলিম ধর্মে ধর্মান্তরিত করার জন্য চাপ দিচ্ছেন তাঁর স্ত্রী। তাঁদের ৯ বছরের ছেলেকেও ধর্মান্তরিত করার প্রয়াস চলছে। স্ত্রীর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন তিনি। ঘটনা চণ্ডীগড়ের। ৩৬ বছরের ওই যুবক পিটিশন দাখিল করেছেন চণ্ডীগড়ের জেলা আদালতে। সেই পিটিশনে তিনি লিখেছেন, তাঁকে, তার শিশুপুত্রকে ও পরিবারের লোকজনকে ধর্মান্তরিত করার চেষ্টা করা হচ্ছে। জোর করে ধর্মান্তরণে বাধ্য করছে তাঁর মুসলিম স্ত্রী ও স্ত্রীয়ের পরিবারের লোকজন। বিচারক রাসভিন কৌরের (জুনিয়র ডিভিশন) অধীনে এই মামলার শুনানি শুরু হয়েছে। পরবর্তী দিন ধার্য হয়েছে ২০ জুলাই। যুবকরে আইনজীবী দিক্ষীত অরোরা পিটিশনে জানিয়েছেন, ২০০৮ সালে মেয়েটির সঙ্গে আলাপ তাঁর মক্কেলের। চণ্ডীগড়ের একটি স্টোরে সেলস ম্যানেজার ছিলেন যুবক। মেয়েটি মুসলিম। তিনিও ওই স্টোরেই কাজ করতেন। সেখান থেকেই আলাপ ও প্রেম। দুই পরিবারের আপত্তি থাকলেও বিয়েটা হয়। যুবক বলেছেন, শিখ ধর্মমতেই মেয়েটিকে বিয়ে করেন তিনি। কিন্তু বিয়ের কিছুদিন পরেই মেয়েটির পরিবার অশান্তি শুরু করে। তাঁদের পরিবারকে ধর্মান্তরণের জন্য ক্রমাগত চাপ দিতে থাকে। অশান্তি চরমে পৌঁছলে চাকরি ছেড়ে অমৃতসরে পরিবার নিয়ে চলে যান যুবক। ২০১২ সালে তাঁদের সন্তান আসে। যুবকের অভিযোগ, ছেলের জন্মের পেরই তাঁর স্ত্রী শিশুপুত্রকেও ধর্মান্তরিত করার চেষ্টা করেছিল। এখনও সেই প্রয়াস চলছে। দুই পরিবারের ঝামেলা এমন চরম পর্যায়ে পৌঁছেছে যে নিজের পরিবারকে ধর্মান্তরণের হাত থেকে বাঁচাতে আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি।

```