Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল?

অর্ণব গোস্বামীর স্বস্তি সুপ্রিম কোর্টে, তিন সপ্তাহ গ্রেফতার করা যাবে না, নির্দেশ শীর্ষ আদালতের

দ্য ওয়াল ব্যুরো: কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধীর বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের জন্য তাঁর বিরুদ্ধে দেশজুড়ে প্রায় হাজার মামলা দায়ের হয়েছে। সেই রিপাবলিক টিভির সম্পাদক অর্ণব গোস্বামীকে আপাতত স্বস্তি দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানিয়ে দিল, আগা

অর্ণব গোস্বামীর স্বস্তি সুপ্রিম কোর্টে, তিন সপ্তাহ গ্রেফতার করা যাবে না, নির্দেশ শীর্ষ আদালতের

শেষ আপডেট: 24 April 2020 08:13

দ্য ওয়াল ব্যুরো: কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধীর বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের জন্য তাঁর বিরুদ্ধে দেশজুড়ে প্রায় হাজার মামলা দায়ের হয়েছে। সেই রিপাবলিক টিভির সম্পাদক অর্ণব গোস্বামীকে আপাতত স্বস্তি দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানিয়ে দিল, আগামী তিন সপ্তাহ গ্রেফতার করা যাবে না অভিযুক্ত সাংবাদিককে।
এদিন বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় ও বিচারপতি এমআর শাহের বেঞ্চে অর্ণব মামলার শুনানি ছিল। শুনানি শেষে দুই বিচারপতির বেঞ্চ আপাতত তিন সপ্তাহ অর্ণবকে গ্রেফতার করা যাবে না বলে নির্দেশ দেয়। সেই সঙ্গে সুপ্রিম কোর্ট আরও জানিয়েছে, অর্ণব গোস্বামীর বিরুদ্ধে দেশে যত এফআইআর দায়ের হয়েছে তার মধ্যে একটি বাদ দিয়ে কোনওটি নিয়েই অগ্রসর হওয়া যাবে না। কেবল নাগপুরে দায়ের হওয়া যে অভিযোগ মুম্বই পুলিশের কাছে পাঠানো হয়েছে তা নিয়েই তদন্ত করতে হবে।
আরও পড়ুন- মমতাকে বেনজির আক্রমণ রাজ্যপালের, সরকারের ব্যর্থতা থেকে চোখ ঘোরাতে চাইছেন, আপনার সংখ্যালঘু তোষণ বেআব্রু, দৃষ্টিকটু
রিপাবলিক টিভির প্রধান সম্পাদক অর্ণব গোস্বামী তার টিভি চ্যানেলে একটি লাইভ শো থেকে সম্প্রতি মহারাষ্ট্রের পালঘরে ঘটে যাওয়া সাধুদের ওপর গণহত্যার সমালোচনা করতে গিয়ে বলে বসেন, কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী এই ‘হিন্দু’ সাধু হত্যায় খুশি হয়েছে। এর পরেই ক্ষোভে ফেটে পড়ে কংগ্রেসের সর্বস্তরের কর্মীরা।
বুধবার যুব কংগ্রেসের পক্ষ থেকে অর্ণব গোস্বামীর বিরুদ্ধে মহারাষ্ট্রের প্রতিটি জেলায় পুলিশে অভিযোগ দায়ের করা হয়। যুব কংগ্রেস নেতা সত্যজিৎ তাম্বে জানিয়েছেন, নিজের টিভি শোয়ের মাধ্যমে সাম্প্রদায়িক বিদ্বেষ উস্কে দেওয়ার এবং মিথ্যা খবর ছড়িয়ে দেওয়ার জন্য অর্ণব গোস্বামীর বিরুদ্ধে প্রতিটি জেলার মহারাষ্ট্র পুলিশকে স্মারকলিপি দেওয়া হয়েছে।
এই ঘটনার পরেই বুধবার রাতে নিজের বাড়ি ফেরার পথে আক্রান্ত হন তিনি, এমনটাই অভিযোগ করেছেন রিপাবলিক টিভি সম্পাদক অর্ণব গোস্বামী। তাঁর দাবি, আক্রমণকারীরা স্বীকারও করেছে যে তারা কংগ্রেস দলের সমর্থক। কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল অবশ্য অভিযোগ অস্বীকার করে স্পষ্ট করেছেন, অর্ণবের দাবি করা ওই হামলায় কোনও কংগ্রেস কর্মী জড়িত নন।
বৃহস্পতিবার আরও জানা যায়, ছত্তীসগড় প্রদেশ কংগ্রেস কমিটির তরফেও একাধিক মামলা দায়ের করা হয়েছে অর্ণবের বিরুদ্ধে।
বাদ নেই এ রাজ্যও। কলকাতার এন্টালি থানায় এফআইআর দায়ের করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। দলের সর্বভারতীয় সভাপতি সনিয়া গান্ধীর বিরুদ্ধে অপমানজনক মন্তব্য ও অপবাদ দেওয়ার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সোমেন মিত্র। জেলা কংগ্রেস নেতৃত্বকেও এই ঘটনায় সোচ্চার হয়ে এফআইআর দায়ের করার নির্দেশ দিয়েছেন। ১০টি ধারায় অর্ণব গোস্বামী ও তার সংস্থার বিরুদ্ধে অভিযোগ করেছে রাজ্য কংগ্রেস।
অভিযোগ দায়ের করে অর্ণব গোস্বামীকে গ্রেফতারির দাবি জানিয়েছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটও।
সব মিলিয়ে এই মুহূর্তে প্রায় হাজার খানেক মামলা দায়ের হয়েছে বলে জানা গেছে সাংবাদিক অর্ণব গোস্বামীর বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে সাম্প্রদায়িক ঘৃণা ছড়ানো, দাঙ্গায় উস্কানি দেওয়া, বিরুদ্ধ রাজনৈতিক মতের মানুষকে ব্যক্তিগত আক্রমণ করা– কোনও ধারাই বাদ নেই। সর্বশেষ ও সবচেয়ে জোরদার অভিযোগটি হল পালঘর গণহত্যা কাণ্ডকে কেন্দ্র করে কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধীকে নজিরবিহীন আক্রমণ।

```