পুরনো ছবির মন্তাজে বাজপেয়ী স্মরণ মোদীর, প্রাক্তন প্রধানমন্ত্রীর স্মৃতিসৌধে শ্রদ্ধা প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতির
দ্য ওয়াল ব্যুরো: ঠিক দু’বছর আগে আজকের দিনেই প্রয়াত হয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী। ২০১৮-র ১৬ অগস্ট। প্রাক্তন প্রধানমন্ত্রীর দ্বিতীয় প্রয়াণ দিবসে পুরনো ছবির মন্তাজ টুইট করে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
htt
শেষ আপডেট: 16 August 2020 06:07
দ্য ওয়াল ব্যুরো: ঠিক দু’বছর আগে আজকের দিনেই প্রয়াত হয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী। ২০১৮-র ১৬ অগস্ট। প্রাক্তন প্রধানমন্ত্রীর দ্বিতীয় প্রয়াণ দিবসে পুরনো ছবির মন্তাজ টুইট করে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
https://twitter.com/narendramodi/status/1294806334756384768
ওই ভিডিও মন্তাজে অটলবিহারী বাজপেয়ীর দীর্ঘ রাজনৈতিক জীবনের বিভিন্ন মুহূর্তকে তুলে ধরা হয়েছে। ভিডিওতে ভয়েসওভার দিয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী। সেখানে তিনি বলেছেন, তাঁর নেতৃত্বে ভারত পরমাণু শক্তিধর দেশ হিসেবে মাথা তুলেছিল। সাংসদ, প্রধানমন্ত্রী হিসেবে সংসদীয় রাজনীতিতে বাজপেয়ীর ভূমিকার কথাও উল্লেখ করা হয়েছে। ভিডিওটি শুরুই হচ্ছে বাজপেয়ীর কণ্ঠে একটি কবিতা পাঠ দিয়ে।

সেখানে প্রধানমন্ত্রী বলেছেন, “অটলজির জীবন সম্পর্কে অনেক মহৎ কথাই বলা যেতে পারে। একটার চেয়ে অন্যটা তুলনায় কম নয়। ভবিষ্যতে কোনও বিশেষজ্ঞ যদি তাঁর ভাষণ বিশ্লেষণ করেন, তিনি দেখতে পাবেন, তাঁর বক্তব্যের চেয়েও তাঁর চুপ করে থাকাটা অনেক বেশি শক্তিশালী ছিল। সংসদেও তিনি মৃদুভাষী ছিলেন। মানুষ তাঁর নীরবতা থেকে বার্তা পেয়ে যেতেন।"
এদিন সকালেই নয়াদিল্লিতে বাজপেয়ীর স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
https://twitter.com/AmitShah/status/1294801328422572035
মোদী ছাড়াও এদিন বাজপেয়ীকে স্মরণ করে টুইট করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রাক্তন বিজেপি সভাপতি লেখেন, “অটলজির সময়েই এই দেশ প্রথম দেখেছিল সুশাসন কাকে বলে। একদিকে তিনি যেমন প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, জাতীয় সড়কের উন্নয়ন, সর্বশিক্ষা অভিযানের মতো কর্মসূচি নিয়েছিলেন তেমন অন্য দিকে ভারতকে শক্তিধর দেশ হিসেবে গড়ে তুলেছিলেন।” পোখরানের প্রসঙ্গও উল্লেখ করেন শাহ।