Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল?

ব্রিগেডে দিদির মঞ্চে বসে ওমর, মন পড়ে শিলংয়ের স্টেডিয়ামে

দ্য ওয়াল ব্যুরো: তিনি বসে রয়েছেন ব্রিগেডে। অথচ তাঁর মন পড়ে রয়েছে প্রায় ১ হাজার ২০০ কিলোমিটার দূরে, শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে । এই প্রথমবারের জন্য আই লিগের মঞ্চে লড়াই করতে নেমেছে তাঁর স্নো লেপার্ডরা। আর তাই ব্রিগেডের গুরুত্ত্বপূর্ণ সভ

ব্রিগেডে দিদির মঞ্চে বসে ওমর, মন পড়ে শিলংয়ের স্টেডিয়ামে

শেষ আপডেট: 19 January 2019 08:16

দ্য ওয়াল ব্যুরো: তিনি বসে রয়েছেন ব্রিগেডে। অথচ তাঁর মন পড়ে রয়েছে প্রায় ১ হাজার ২০০ কিলোমিটার দূরে, শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে । এই প্রথমবারের জন্য আই লিগের মঞ্চে লড়াই করতে নেমেছে তাঁর স্নো লেপার্ডরা। আর তাই ব্রিগেডের গুরুত্ত্বপূর্ণ সভাতে এসেও জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ শুভেচ্ছা জানালেন 'রিয়েল কাশ্মীর এফসি'কে। এই প্রথমবারের জন্য আই লিগে নেমেছে রিয়েল কাশ্মীর এফসি। শুরু থেকেই ভালো খেলছেন তাঁরা। বিদেশি কোচ ডেভিড রবার্টসনের ধুরন্ধর ফুটবল বুদ্ধি ও তারসঙ্গে দেশি বিদেশি খেলোয়াড়দের মিলিত চেষ্টায় লিগের লড়াইয়ে এই মুহূর্তে তিন নম্বরে রয়েছে রিয়েল কাশ্মীর এফসি। শুরুতে নিজেদের ঘরের মাঠে ভালো খেলার পর একের পর এক অ্যাওয়ে ম্যাচেও ভালো খেলছে কাশ্মীরের এই দল।

আরও পড়ুন ‘ওঁর সঙ্গে অনেক আগেই আমার কাজ করা উচিত ছিল’, ‘এক্স’-কে নিয়ে এ কী বললেন স্বস্তিকা!

চলতি লিগে রিয়েল কাশ্মীরই একমাত্র দল, যারা এখনও পর্যন্ত অ্যাওয়ে ম্যাচে হারেনি। কলকাতায় এসে দুই প্রধানকেই আটকে দিয়েছে নতুন এই দল। এই মুহূর্তে ১২ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছে রিয়েল কাশ্মীর। এখনও আট ম্যাচ বাকি। আর তাই লিগের লড়াইয়ে ফিরে আসার এখনও পুরো সুযোগ রয়েছে এই দলের। সেটা ভালো করেই জানেন ওমর আবদুল্লাহও। শনিবার লিগের লড়াইয়ে শিলং লাজংয়ের বিরুদ্ধে খেলতে নামবে রিয়েল কাশ্মীর। সেই ম্যাচে নামার আগেই ওমর আবদুল্লাহ টুইট করে শুভেচ্ছা জানালেন দলকে। টুইটে তিনি লিখেছেন, "অ্যাওয়ে ম্যাচে এখনও হারেনি রিয়েল কাশ্মীর। আজ তারা নামছে শিলং লাজংয়ের বিরুদ্ধে। ছেলেদেরকে শুভেচ্ছা জানাই। এই রেকর্ড অক্ষুণ্ণ রাখার জন্য আপ্রাণ চেষ্টা করো তোমরা। এগিয়ে যাও 'স্নো লেপার্ড'রা।" https://twitter.com/OmarAbdullah/status/1086502524901838848 এই টুইট করার পর রাজনৈতিক মহলের একাংশের বক্তব্য, একজন দক্ষ রাজনৈতিক নেতা হওয়ার সঙ্গে সঙ্গে ওমর আবদুল্লাহর যে ফুটবল প্রীতিও রয়েছে, তা এই টুইটেই বোঝা যাচ্ছে। ওমর আবদুল্লাহর মতো একজন বড় মাপের নেতা একটা ফুটবল দলকে যেভাবে শুভেচ্ছা জানান, তাতে সেই দল আরও উজ্জীবিত হবে বলেই মত রাজনৈতিক মহলের।

The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন 


```