Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল?

বনেটে ঝুলছেন যুবক, দু’কিলোমিটার ছুটল গাড়ি, দেখুন ভিডিয়ো

দ্য ওয়াল ব্যুরো: রুদ্ধশ্বাস বললেও কম বলা হবে। ব্যস্ত রাস্তায় ছুটে চলেছে গাড়ি। আর একটি চলন্ত গাড়ির বনেট থেকে ঝুলছেন এক যুবক। সে গাড়ির থামার নাম নেই। স্টিয়ারিংকে একবার বাঁদিক একবার ডানদিক করছেন চালক। আর বনেটে ঝুলে রয়েছেন যুবক। একটু আধটু পথ নয়

বনেটে ঝুলছেন যুবক, দু’কিলোমিটার ছুটল গাড়ি, দেখুন ভিডিয়ো

শেষ আপডেট: 7 March 2019 08:30

দ্য ওয়াল ব্যুরো: রুদ্ধশ্বাস বললেও কম বলা হবে। ব্যস্ত রাস্তায় ছুটে চলেছে গাড়ি। আর একটি চলন্ত গাড়ির বনেট থেকে ঝুলছেন এক যুবক। সে গাড়ির থামার নাম নেই। স্টিয়ারিংকে একবার বাঁদিক একবার ডানদিক করছেন চালক। আর বনেটে ঝুলে রয়েছেন যুবক। একটু আধটু পথ নয়। টানা দু’কিলোমিটার এ ভাবেই বনেটে যুবককে ঝুলিয়ে গাড়ি চালানোর পর এক জায়গায় গিয়ে থামে সাদা রঙের গাড়িটি। বলা ভাল থামানো হয়। ঘটনাস্থল উত্তরপ্রদেশের গাজিয়াবাদ। সংবাদ সংস্থা এএনআই এই ভিডিও টুইট করে জানিয়েছে, গাজিয়াবাদের রাস্তায় সিগন্যাল ভেঙে একটি গাড়ি ধাক্কা মারে অন্য একটি গাড়িকে। পুলিশ দুটি গাড়িকেই রাস্তার ধারে দাঁড় করাতে বলে। কিন্তু ক্ষতিগ্রস্ত গাড়িটি দাঁড়ালেও ঘাতক গাড়িটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখনই ক্ষতিগ্রস্ত গাড়ির চালক উঠে পড়ে ঘাতক গাড়িটির বনেটে। তাঁকে সমেত গাড়ি চালাতে থাকেন ওই গাড়িটির চালক। বাইক নিয়ে ধাওয়া করে গাড়িটিকে দু’কিলোমিটার দূরে থামান স্থানীয়রা। বুধবার দুপুরের এই ঘটনা সামনে আসতেই হইহই পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। জানা গিয়েছে, গাজিয়াবাদ পুলিশ ঘাতক গাড়ির চালক কে গ্রেফতার করেছে। মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ দায়ের করা হয়েছে তার বিরুদ্ধে। গত বছর পুজোর আগে বিহারের পাটনাতেও একটি ঘাতক ট্রাককে ধরার জন্য ৫০ কিলোমিটার ধাওয়া করেছিল পুলিশ। কিন্তু সে বার বনেটে ঝোলার মতো কোনও ঘটনা ছিল না। ভিডিয়োটি দেখেই আঁতকে উঠছেন প্রায় সকলে। কারণ একটু এ দিক, ও দিক হলেই বড় দুর্ঘটনা ঘটে যেতে পারত। https://twitter.com/ANINewsUP/status/1103532044762734592

```