Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল?

পাইলটদের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়া নিয়ে কংগ্রেসে ভাঙন! মামলা কি ফিরিয়ে নেবে গেহলট শিবির

দ্য ওয়াল ব্যুরো: রাজস্থানে গেহলট শিবির বনাম পাইলট শিবিরের মধ্যে দ্বন্দ্ব এখন আদালতে পৌঁছেছে। রাজস্থান হাইকোর্টের সিদ্ধান্তে পাইলট শিবির কিছুটা স্বস্তি পেলেও সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে গেহলট শিবির। আর এই সুপ

পাইলটদের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়া নিয়ে কংগ্রেসে ভাঙন! মামলা কি ফিরিয়ে নেবে গেহলট শিবির

শেষ আপডেট: 27 July 2020 03:38

দ্য ওয়াল ব্যুরো: রাজস্থানে গেহলট শিবির বনাম পাইলট শিবিরের মধ্যে দ্বন্দ্ব এখন আদালতে পৌঁছেছে। রাজস্থান হাইকোর্টের সিদ্ধান্তে পাইলট শিবির কিছুটা স্বস্তি পেলেও সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে গেহলট শিবির। আর এই সুপ্রিম কোর্টে যাওয়া নিয়েই কংগ্রেসে ভাঙন ধরেছে বলে খবর। এক দল চাইছে, রাজনৈতিকভাবেই এই সমস্যার সমাধান করা হোক। আদালতের দ্বারস্ত হয়ে লাভ নেই। অন্য দলের ধারণা, দেশের শীর্ষ আদালতই এর সমাধান করুক। এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা কংগ্রেস শীর্ষনেতৃত্বর। গত সপ্তাহে প্রথমে সুপ্রিম কোর্ট ও তারপর হাইকোর্টে স্বস্তি পায় পাইলট শিবির। স্পিকার সি পি যোশী রাজস্থানের ১৯ জন বিদ্রোহী বিধায়কদের বিরুদ্ধে ডিসকোয়ালিফিকেশনের নোটিস জারি করেন। কারণ হিসেবে তিনি দেখান রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট দু’বার কংগ্রেস পরিষদীয় দলের বৈঠক ডেকেছিলেন। সেখানে বিদ্রোহী নেতা শচীন পাইলট সহ ১৯ জন বিধায়ক উপস্থিত হননি। তাই স্পিকার নোটিস দিয়ে জানতে চান, তাঁদের ডিসকোয়ালিফাই করা হবে না কেন? বিদ্রোহীরা বলেন, তাঁরা কংগ্রেস ত্যাগ করেননি। তাঁরা চান, দলের নেতৃত্ব বদলানো হোক। এই নোটিসের বিরুদ্ধে বিদ্রোহীরা যান হাইকোর্টে। হাইকোর্ট যাতে স্পিকারের কাজে হস্তক্ষেপ না করে সেজন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন স্পিকার। কিন্তু সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, রাজস্থান হাইকোর্ট ডিসকোয়ালিফিকেশন নোটিস নিয়ে রায় দিতে পারে। সুপ্রিম কোর্ট এ ব্যাপারে বাধা দেবে না হাইকোর্টকে। তারপরের দিনই বিদ্রোহী নেতা শচীন পাইলট ও তাঁর অনুগামী কংগ্রেস বিধায়কদের বিধায়কপদ খারিজ করা নিয়ে রাজস্থানের বিধানসভার স্পিকার সি পি যোশীর করা নোটিস নিয়ে এখনই কোনও ব্যবস্থা নেওয়া যাবে না বলে জানিয়ে দেয় রাজস্থান হাইকোর্ট। অর্থাৎ এই মুহূর্তে পাইলট শিবিরের বিধায়কদের ডিসকোয়ালিফাই করার আবেদনের উপর স্থিতাবস্থা জারি করার নির্দেশ দিয়েছে আদালত। স্পিকারের ক্ষমতা ঠিক কতটা তা জানার পরেই এই নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হবে বলেই জানায় হাইকোর্ট। এই সিদ্ধান্তের বিরুদ্ধে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে গেহলট শিবির। আজ সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি হওয়ার কথা। এদিকে বিধানসভার অধিবেশন ডাকা নিয়ে মতান্তর শুরু হয়েছে মুখ্যমন্ত্রী অশোক গেহলট ও রাজ্যপাল কলরাজ মিশ্রর মধ্যে। গেহলটের অধিবেশন ডাকার প্রস্তাবকে খারিজ করে দিয়েছেন রাজ্যপাল। কারণ হিসেবে তিনি বলেছেন, কিছু বিধায়কের ডিসকোয়ালিফিকেশন নিয়ে সিদ্ধান্ত আদালতের অধীন রয়েছে। তাই আদালতের কোনও সিদ্ধান্তের পরেই এই নিয়ে সরকার কোনও পদক্ষেপ করতে পারবে। তাই কংগ্রেসের অনেক নেতা চাইছেন আদালত থেকে মামলা প্রত্যাহার করে নেওয়া হোক। তবেই অধিবেশন ডাকার সুযোগ থাকবে। আর যদি একবার আস্থাভোটে নিজেদের সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দেওয়া হয়ে যায়, তাহলে পাইলট শিবিরের আর কিছু করার থাকবে না। তবে একটা অংশ আদালতের সিদ্ধান্তের উপর নির্ভর করতে চান। কারণ, পাইলট শিবির এই ডিসকোয়ালিফিকেশন নোটিসের বিরুদ্ধে করা আইনি লড়াইয়ে যদি হেরে যায় তাহলে গেহলট শিবিরের সরকার ধরে রাখার ক্ষেত্রে অনেকটা সুবিধা হবে। এখন দেখার এই নিয়ে কংগ্রেসের তরফে কী পদক্ষেপ নেওয়া হয়।

```