Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল?

হাসপাতাল থেকে রোগী ফেরালে কড়া ব্যবস্থা, হুঁশিয়ারি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর

দ্য ওয়াল ব্যুরো: হাসপাতাল থেকে রোগী ফেরানো হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনায় বসেন দিল্লির লেফটেন্যান্ট গভর্নর অনিল বৈজল

হাসপাতাল থেকে রোগী ফেরালে কড়া ব্যবস্থা, হুঁশিয়ারি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর

শেষ আপডেট: 18 April 2020 07:44

দ্য ওয়াল ব্যুরো: হাসপাতাল থেকে রোগী ফেরানো হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনায় বসেন দিল্লির লেফটেন্যান্ট গভর্নর অনিল বৈজল, পুলিশ কমিশনার, দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন, এবং হাসপাতাল সুপারদের সঙ্গে। সেখানেই তিনি নির্দেশ দিয়েছেন কোনও ভাবেই রোগীদের ফেরানো চলবে না। হর্ষবর্ধন বলেছেন, অনেক জায়গা থেকে অভিযোগ.আসছে গুরুতর অসুস্থ রোগীদের হাসপাতাল ভর্তি নিচ্ছে.না। তাঁদের ফিরিয়ে দেওয়া হচ্ছে। এই জিনিস একেবারেই বরদাস্ত করা হবে না। ওই ভার্চুয়াল বৈঠকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, করোনা আক্রান্ত নন এমন রোগীদেরও যথাযথ গুরুত্ব দিয়ে দেখতে হবে। তাঁর কথায়, "এটা টেস্টের সময়। সবার পরীক্ষা হওয়া দরকার। কোনও হাসপাতাল যেন ঘাড় থেকে বোঝা নামানোর মানসিকতা নিয়ে না চলে। রাজ্যগুলির কাছেও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক বার্তা পাঠাচ্ছে বলে জানা গিয়েছে। হার্ট, কিডনি কিংবা ক্যানসার রোগীরা যে বিপাকে পড়ছেন তা একাধিক রাজ্যে দেখা গিয়েছে। কোথাও অ্যাম্বুলেন্স পরিষেবা মিলছে না তো কোথাও একের পর এক হাসপাতাল ঘোরার পরও রোগীদের ভর্তি নেওয়া হচ্ছে না। ফলে সাধারণ স্বাস্থ্য পরিষেবা মিলছে না অনেক জায়গায়। এদিন সেই জায়গাটাকেই ধরতে চেয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। মেডিক্যাল সুপারদের উদ্দেশে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী বলেন, "নন কোভিড রোগীদেরও বিশেষ গুরুত্ব দিয়ে দেখুন। হাসপাতাল রোগী ফেরালে তাঁর যদি প্রাণহানি হয় তাহলে সংশ্লিষ্ট হাসপাতাল এবং তাঁর আধিকারিকদের বিপাকে পড়তে হবে। সারা পৃথিবী এবং দেশের পরিস্থিতি মাথায় রেখে কাজ করুন।"  

```