Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘সবচেয়ে অসুখী বোধ করছিলাম, শিক্ষাক্ষেত্রে প্রায় পুকুর চুরির মতো ব্যাপার ঘটছিল বলে’প্রকাশিত সিবিএসই দশম শ্রেণির ফলাফল! পাশের হারে ছেলেদের টেক্কা মেয়েদের, শীর্ষে কোন শহর? নববর্ষে পারিবারিক সেলিব্রেশন, তার মাঝেই ইন্ডাস্ট্রির উন্নতির প্রার্থনা অপরাজিতারনববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই, রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর! দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার: সূত্রলোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও

ট্রেন থামিয়ে নেমে এলেন চালক, দাঁড়ালেন লাইনের মাঝখানে! তার পর... দেখুন ভিডিও

দ্য় ওয়াল ব্যুরো: লাইন ধরে দিব্যি চলছিল লোকাল ট্রেন। মাঝপথে, আচমকা থেমে গেল চাকা। দুই স্টেশনের মাঝে কোনও একটা জায়গায় ট্রেন থামিয়ে নেমে এলেন চালক। যদিও, সিগন্যাল খোলাই আছে! কিন্তু সে সব দিকে নজর নেই চালকের। নেমে এসে ট্রেনের সামনে দাঁড়ালেন তি

ট্রেন থামিয়ে নেমে এলেন চালক, দাঁড়ালেন লাইনের মাঝখানে! তার পর... দেখুন ভিডিও

শেষ আপডেট: 19 July 2019 03:07

দ্য় ওয়াল ব্যুরো: লাইন ধরে দিব্যি চলছিল লোকাল ট্রেন। মাঝপথে, আচমকা থেমে গেল চাকা। দুই স্টেশনের মাঝে কোনও একটা জায়গায় ট্রেন থামিয়ে নেমে এলেন চালক। যদিও, সিগন্যাল খোলাই আছে! কিন্তু সে সব দিকে নজর নেই চালকের। নেমে এসে ট্রেনের সামনে দাঁড়ালেন তিনি। তার পরে, ট্রেনের সামনে দাঁড়িয়েই মনের সুখে মূত্রত্যাগ করলেন। বুধবার বিকেলে মুম্বইয়ে এই ঘটনাটি ধরা পড়ে যায় এক সাংবাদিকের ক্যামেরায়। তার পরেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই দৃশ্য। জানা যায়, ট্রেন চালাতে চালাতে প্রকৃতির ডাককে চেপে রাখতে পারেননি মুম্বইয়ের লোকাল ট্রেনের ওই মোটরম্যান। উল্লাসনগর থেকে সিএসটি যাচ্ছিল ওই লোকাল ট্রেনটি। উলাসনগর ও ভিঠলবাড়ি স্টেশনের মাঝেই ট্রেন থামিয়ে কাজ সেরে নেন তিনি। সোনু শিন্ডে নামের ওই সাংবাদিক জানিয়েছেন, ট্রেনের হঠাৎ দাঁড়িয়ে পড়া দেখে প্রথমে অবাক হয়েছিলেন তিনি। তার পর সামনে যেতেই কারণটা পরিষ্কার হয় তাঁর কাছে। তার পরেই নিজের স্বভাবগত অভ্যেসে ঘটনাটির ভিডিও করে ফেলেন তিনি। তাঁর কথায়, "অফিসের সময়ে সকল যাত্রীই তাড়াহুড়োর মধ্যে থাকেন। সেই অফিস সময়েই চালক তাঁর ব্যক্তিগত কাজের জন্য ট্রেন থামিয়ে নেমে পড়লেন হঠাৎ! তার পর ক্ষণেই দেখলাম... যাত্রীদের প্রবল চিৎকার কানে না তুলে, নিজের মতো কাজ সেরেই আবার ট্রেনে উঠে চালাতে শুরু করেন ওই চালক।" দেখুন সেই ভিডিও। https://twitter.com/srikumarbalaa/status/1151872141945524224? যদিও এমন বিরল ঘটনা ভারতীয় রেল চালকদের ক্ষেত্রে এই প্রথম নয়। এর আগেও লোকাল ট্রেনের ড্রাইভারকে দেখা যায় ব্যক্তিগত কাজে ট্রেন থামিয়ে নেমে যেতে। সরকারি দায়িত্ব পালনের সময় কোনও চালক কীভাবে এমন কাজ করতে পারেন তা নিয়ে প্রশ্ন উঠেছে সাধারণ মানুষের মধ্যে। রেল সূত্রের খবর, সাধারণত এমন পরিস্থিতি হলে লোকো পাইলটদের জরুরি বার্তা পাঠাতে হয় কন্ট্রোল রুমে। পরের স্টেশনেই প্রয়োজনীয় বন্দোবস্ত করে রেল। তবে শহর ও শহরতলির লোকাল ট্রেনের চালকদের সফর শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হয়। সফর শেষ হওয়ার পরই শৌচালয়ে যেতে পারেন তাঁরা। মাঝে কোনও ব্যবস্থা নেই।

```