Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল?

উল্টোডাঙ্গায় অটো দৌরাত্ম্য রুখতে কড়া দাওয়াই সাধন পাণ্ডের

দ্য ওয়াল ব্যুরো: উল্টোডাঙ্গাতে দিন দিন বেড়ে চলা অটোর দৌরাত্ম্য রুখতে এ বার কড়া দাওয়াই দিলেন ক্রেতা সুরক্ষা মন্ত্রী সাধন পাণ্ডে। শুক্রবার সকালে উল্টোডাঙ্গায় সভা করেন সাধন পাণ্ডে। সভা থেকে তিনি হুঁশিয়ারি দিলেন অটো চালকদের উদ্দেশে। সাধন বাবু

উল্টোডাঙ্গায় অটো দৌরাত্ম্য রুখতে কড়া দাওয়াই সাধন পাণ্ডের

শেষ আপডেট: 10 August 2018 05:32

দ্য ওয়াল ব্যুরো: উল্টোডাঙ্গাতে দিন দিন বেড়ে চলা অটোর দৌরাত্ম্য রুখতে এ বার কড়া দাওয়াই দিলেন ক্রেতা সুরক্ষা মন্ত্রী সাধন পাণ্ডে। শুক্রবার সকালে উল্টোডাঙ্গায় সভা করেন সাধন পাণ্ডে। সভা থেকে তিনি হুঁশিয়ারি দিলেন অটো চালকদের উদ্দেশে। সাধন বাবু বলেছেন ওই এলাকার কাউন্সিলার ও অটো ইউনিয়নের প্রধানদের সঙ্গে তাঁর কথা হয়েছে। দুপুর ১টায় আরটিও'র সঙ্গে বৈঠক করবেন তাঁরা। তাঁদের কাছে যাত্রীদের সুরক্ষা ও স্বাচ্ছন্দ্যই প্রধান লক্ষ্য। সাধন পাণ্ডে বলেন রাস্তা কখনওই অটো স্ট্যান্ড হতে পারে না। তাই উল্টোডাঙ্গা থেকে যে সব অটো ছাড়ে তাদের একটা নির্দিষ্ট জায়গা থেকেই ছাড়তে হবে। অটো চালকদের মনে রাখতে হবে যা তাঁরা পণ্য নয়, মানুষ নিয়ে যাচ্ছেন। তাই যাত্রীদের নিয়ে যাওয়ার ক্ষেত্রে অনেক বেশি সচেতন হতে হবে অটো চালকদের। যাত্রীদের মাঝপথে নামিয়ে দেওয়া বা যেমন ইচ্ছা ভাড়া চাওয়া যাবে না। অটো স্ট্যান্ডের কাছেই একটি বড় বোর্ড লাগানো হবে, যেখানে বিভিন্ন রুটের ভাড়ার তালিকা থাকবে। সেই অনুযায়ী ভাড়া নিতে হবে চালকদের। যাত্রীদের সঙ্গে মাঝেমধ্যেই অটো চালকদের বচসা বা খারাপ ব্যবহারের খবর পাওয়া যায়। সেই ব্যাপারে সাধন পাণ্ডে এ দিন বলেন, অটো চালকদের অনেক বেশি ভদ্র হতে হবে। নিয়ম ভাঙলে সংশ্লিষ্ট অটো চালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। সাধন পাণ্ডে জানান, যাত্রীদের জন্য উল্টোডাঙ্গা স্টেশনের কাছে একটি 'কমপ্লেন বক্স' রাখা থাকবে। এ ছাড়া 'কমপ্লেন বক্স' থাকবে করুণাময়ীতেও। কোনও বিষয়ে কারও সমস্যা হলে তিনি ওই বক্সে নিজের সমস্যার কথা লিখে জমা দেবেন। প্রতিনিয়ত ক্রেতা সুরক্ষা দফতরের লোকেরা সেই অভিযোগ খতিয়ে দেখে সেই অনুযায়ী ব্যবস্থা নেবে বলে প্রতিশ্রুতি দেন সাধন পাণ্ডে। তবে সাধন পাণ্ডের এ দিনের সভার পর মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে অটো চালকদের মধ্যে। কেউ বলেন কড়া ব্যবস্থা নিলে কাটা রুটে অটো চালানো বন্ধ হবে। ফলে কয়েকজন অটো চালকের জন্য বাকিদের যে সমস্যার মধ্যে পড়তে হয়, সেটা হবে না। আবার কারও বক্তব্য, দাঁড়িয়ে যাত্রী তুলতে গেলেই ট্রাফিক সার্জেন্টরা কেস দেয়। তাই তো তাঁদের বাধ্য হয়ে রানিং লোক তুলতে হয়। তাই শুধু অটো চালকদের হুঁশিয়ারি না দিয়ে সাধন বাবুর উচিত ছিল ট্রাফিক সার্জেন্টদের বিরুদ্ধেও কিছু বলার।

```