Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল?

লকডাউনের দ্বিতীয় দিনেও শুনশান কলকাতা, চলছে নাকা চেকিং, ড্রোনে নজরদারি পুলিশের

দ্য ওয়াল ব্যুরো: লকডাউনের প্রথম দিনের ছবিটাই ফের ধরা পড়ল দ্বিতীয় দিনে। রাস্তায় মানুষ নেই বললেই চলে। শুনশান পথঘাট। কলকাতা থেকে শুরু করে জেলা, সব জায়গায় ছবিটা একই রকমের। কড়া নজরদারি চালাচ্ছে পুলিশ। ফলে কিছু জায়গায় লকডাউন ভাঙার চেষ্টা করলে কড়া

লকডাউনের দ্বিতীয় দিনেও শুনশান কলকাতা, চলছে নাকা চেকিং, ড্রোনে নজরদারি পুলিশের

শেষ আপডেট: 25 July 2020 07:14

দ্য ওয়াল ব্যুরো: লকডাউনের প্রথম দিনের ছবিটাই ফের ধরা পড়ল দ্বিতীয় দিনে। রাস্তায় মানুষ নেই বললেই চলে। শুনশান পথঘাট। কলকাতা থেকে শুরু করে জেলা, সব জায়গায় ছবিটা একই রকমের। কড়া নজরদারি চালাচ্ছে পুলিশ। ফলে কিছু জায়গায় লকডাউন ভাঙার চেষ্টা করলে কড়া হাতে তা মোকাবিলা করা হয়েছে। রাস্তায় রাস্তায় চলছে নাকা চেকিং। ড্রোনে নজরদারি চালাচ্ছে পুলিশ। শনিবার সকাল থেকেই গোটা কলকাতা জুড়ে নজরদারি শুরু করেছে পুলিশ। কোথাও নিয়ম না মেনে রাস্তায় বেরলে ধরপাকড় করা হয়েছে। বৃহস্পতিবার বেশিরভাগ ক্ষেত্রেই বিনা কারণে বাড়ির বাইরে বের হলে বাড়ি ফিরিয়ে দিচ্ছিল পুলিশ। কিন্তু এদিন অনেক জায়গায় দেখা গিয়েছে আটক করতে। এমনকি গাড়ি নিয়ে বের হলে সেই গাড়িকেও বাজেয়াপ্ত করেছে পুলিশ। দরকারে আইনি পদক্ষেপও নেওয়া হয়েছে। উত্তর থেকে দক্ষিণ কলকাতা, ছবিটা সব জায়গায় এক। উত্তরের বেলেঘাটা, ফুলবাগান থেকে শুরু করে উল্টোডাঙা, সল্টলেক আর অন্যদিকে বেহালা, খিদিরপুর থেকে শুরু করে দক্ষিণের গড়িয়াহাট, টালিগঞ্জ, যাদবপুর, সব জায়গায় নাকা চেকিং করছে পুলিশ। রাস্তার মাঝে রাখা গার্ডরেল। শহরের বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকায় ড্রোনের সাহায্য নজরদারি চালানো হচ্ছে। এমনকি লালবাজার কন্ট্রোল রুমে বসে সিসিটিভির মাধ্যমে শহরের উপর নজর রাখছে পুলিশ। কোথাও সামান্য জটলাও করতে দেওয়া হচ্ছে না। শুধু রাজপথেই নয়, শহরের অলিগলিতে টহল দিচ্ছে পুলিশ। জরুরি পরিষেবা ছাড়া সব কিছু বন্ধ। এদিন যাঁরা রাস্তায় বেরিয়েছেন, তাঁদের থেকে পরিচয়পত্র জানতে চাইছে পুলিশ। কী কারণে তাঁরা রাস্তায় বেরিয়েছেন, তা জানতে চাওয়া হচ্ছে। জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তি কিংবা খুব দরকারে রাস্তায় বেরনো ব্যক্তি ছাড়া বাকিদের ফিরিয়ে দেওয়া হচ্ছে। নিয়ম ভাঙলে আটকও করছে পুলিশ। তবে এর মধ্যেই অনেক জায়গায় নিয়ম ভাঙার ছবিটাও ধরা পড়েছে। বেহালা, পার্ক স্ট্রিট, ভবানীপুর, নিউটাউন, বাগুইআটি প্রভৃতি জায়গা থেকে অনেককে আটক করেছে পুলিশ। জানা গিয়েছে, কিছু জায়গায় জটলা করার চেষ্টা করেন কেউ। কোথাও আবার দরকারি কারণ ছাড়া বাড়ির বাইরে বের হন অনেকে। কোনও জায়গায় অনেকের মুখে মাস্ক ছিল না। এইসব ক্ষেত্রে কড়া হয়েছে পুলিশ। আটক করার সঙ্গে গাড়িও বাজেয়াপ্ত করা হয়েছে। কোথাও লকডাউন উপেক্ষা করে দোকান খোলায় আটক করা হয়েছে দোকানের মালিকদের। বিক্ষিপ্ত কিছু ঘটনা বাদ দিলে অবশ্য বাকি জায়গায় ছবিটা ভালই। শহরবাসী যথেষ্ট নিয়ম মেনেই এই লকডাউন পালন করছেন। বাড়ির বাইরে বিশেষ কেউ বের হননি। সব মিলিয়ে সাপ্তাহিক লকডাউনের দ্বিতীয় দিনেও যথেষ্ট ভাল সাড়া মিলেছে রাজ্যবাসীর কাছে।

```