Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল?

ঘরের মেয়ে কমলা আজ আমেরিকার ভাইস প্রেসিডেন্ট, উৎসবে মাতল তামিলনাড়ুর দুই গ্রাম

দ্য ওয়াল ব্যুরো: বুধবার সন্ধে থেকেই সাজো সাজো রব তামিলনাড়ুর দুই গ্রামে। বাজি পুড়ছে, ঘরে ঘরে মিষ্টি বিলোচ্ছেন বয়স্করা। সারা গ্রামে কমলা হ্যারিসের ছবি দেওয়া বড় বড় ফেস্টুন। যত্ন করে গ্রামের রাস্তায় রঙ্গোলি এঁকেছেন কমবয়সীরা। নাচ-গান-আতসবাজি

ঘরের মেয়ে কমলা আজ আমেরিকার ভাইস প্রেসিডেন্ট, উৎসবে মাতল তামিলনাড়ুর দুই গ্রাম

শেষ আপডেট: 21 January 2021 02:52

দ্য ওয়াল ব্যুরো: বুধবার সন্ধে থেকেই সাজো সাজো রব তামিলনাড়ুর দুই গ্রামে। বাজি পুড়ছে, ঘরে ঘরে মিষ্টি বিলোচ্ছেন বয়স্করা। সারা গ্রামে কমলা হ্যারিসের ছবি দেওয়া বড় বড় ফেস্টুন। যত্ন করে গ্রামের রাস্তায় রঙ্গোলি এঁকেছেন কমবয়সীরা। নাচ-গান-আতসবাজিতে রীতিমতো উৎসবের মেজাজ তামিলনাড়ুর তিরুভারু জেলার মান্নারগুড়ি ও থুলাসেন্দ্রাপুরম গ্রামে। আমেরিকার ভাইস প্রেসিডেন্ট পদে যখন শপথবাক্য পাঠ করছেন কমলা, তখন আমেরিকা থেকে কয়েক হাজার মাইল দূরে তামিলনাড়ুর দুই প্রত্যন্ত গ্রামে আনন্দ-উৎসব চলছে। থুলাসেন্দ্রাপুরম গ্রামেই একসময় থাকতেন কমলার পরিবার। কমলার মা শ্যামলা গোপালন ও তাঁর পরিবারের সদস্যরা ছিলেন এই গ্রামেই। সেই সূত্র ধরেই কমলা আজ থুলাসেন্দ্রাপুরমের ঘরের মেয়ে। Tamil Nadu village, relatives celebrate Kamala Harris' victory কমলার দাদু পিভি গোপালন এখনও বেঁচে। দিদিমা পাশেরই পেইনগানাড়ু গ্রামের। সেই গ্রামেও আজ উৎসব। ঘরে ঘরে মিষ্টি বেলানো চলছে। ঠিক যেন যুদ্ধ জিতে ফিরছে ঘরের মেয়ে। দুই গ্রামের মাঝে ১০ কিলোমিটার এলাকা জুড়ে ডিজিটাল ব্যানার লাগানো হয়েছে। ফুল দিয়ে সাজানো হয়েছে রাস্তাঘাট। গ্রামের পথজুড়ে রঙ্গোলি আঁকা হয়েছে। Indian village cheers for Kamala Harris during swearing-in as US vice  president | Arab News কমলার ছোট মাসি ও তাঁর পরিবার এখনও চেন্নাইয়ে থাকেন। নির্বাচনী বক্তৃতায় বেশ কয়েক বার চেন্নাই এবং ছোট মাসির সরলা গোপালনের কথা উল্লেখ করতে শোনা গিয়েছে তাঁকে। এমনকি তাঁর ঠাকুরদা পিভি গোপালনের সঙ্গে বেসান্ত নগর সৈকতে হাঁটার কথাও বলতে শোনা গিয়েছিল কমলাকে। Indians in Kamala Harris's Ancestral Village Rejoice in Her Projected Win |  Voice of America - English কমলা হ্যারিসের মা শ্যামলা গোপালন তামিল ব্রাহ্মণ পরিবারের মেয়ে। দিল্লিতে পড়াশোনা হলেও বেড়ে ওঠা তামিলনাড়ুর তিরুভারুর জেলার ছোট্ট থুলাসেন্দ্রাপুরমে। গ্রামের সঙ্গে কমলার যোগাযোগ না থাকলেও তাঁর পরিবারের সদস্যরা একসময় থাকতেন এই গ্রামেই। সেই সূত্রেই কমলার সঙ্গে নাড়ির টান রয়েছে থুলাসেন্দ্রাপুরমের। গ্রামবাসীরা বলছেন, কমলা গ্রামে আসেননি তো কি হয়েছে। এই গ্রামেরই মেয়ে। তাই তাঁর জয় মানেই, গ্রামবাসীদের কাছে আনন্দের খবর। If she supports India, she'll be president': TN village cheers for Kamala  Harris প্রথম দক্ষিণ এশীয় আমেরিকান সেনেটর, জো বাইডেনের বেছে নেওয়া ডেমোক্র্যাটিক দলের মনোনীত প্রার্থী জয় ছিনিয়ে এনেছেন। ভাইস প্রেসিডেন্টের প্রতিদ্বন্দ্বিতা নয়, যেন এশীয়, অশ্বেতাঙ্গ মানুষজনের প্রতিনিধি হয়ে বর্ণবাদবিরোধী লড়াইয়ের মুখ হয়ে উঠেছেন কমলা। তাই ভারতীয় আবেগের অনেকটাই জুড়ে রয়েছেন কমলা হ্যারিস। আমেরিকায় ভারতীয় বংশোদ্ভূতদের মুখও যেন হয়ে উঠেছেন তিনিই। ভাইস প্রেসিডেন্টের পদে শপথ নেওয়ার পরেই ঐক্যবদ্ধ আমেরিকা গড়ার ডাক দিয়েছেন কমলা হ্যারিস। স্মৃতির পথে ডুব দিয়ে কমলা বলেছেন, তাঁর বাবা জামাইকান, মা ভারতীয়। পৃথিবীর দুই প্রান্তের মানুষ নিজেদের স্বপ্ন খুঁজতে এসে এক হয়েছিলেন। তাঁর মা অশ্বেতাঙ্গ শ্যামলার লড়াই আজ তাঁর অনুপ্রেরণা। ছোটদের জন্য টুইটার বার্তায় কমলা বলেছেন, “নিজেদের স্বপ্ন পূরণ করো। যাঁরা তোমাদের আদর্শ—ডাক্তার, শিক্ষক, বিজ্ঞানী, ভ্যাকসিন গবেষক, তাঁদের মতো নিজেদের ভবিষ্যত সাজিয়ে তোলো।“

```